চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

অপরিকল্পিত উন্নয়ন: জলে ভাসছে কক্সবাজার

বৃহস্পতিবার ভোর রাত থেকে ভারী বর্ষণে কক্সবাজার শহরের ২ লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। শহরের রুমালিয়াছড়া পল্লানকাটা এবং ঝিলংজায় পাহাড় ধসে শিশু ও নারীসহ ৩ জন মারা গেছে । 


শহরের লিংক রোড, হাজিপাড়া, বিজিবি ক্যাম্প, আলিরজাহাল, রুমালিয়াছড়া, পিটিস্কুল, টেকপাড়া, পাহাড়তলী, বাহারছড়া, কলাতলী, কুতুবদিয়া পাড়ায় প্রায় দুই লাখেরও বেশি মানুষ জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছে।


দক্ষিণ বাহারছড়ার বাসিন্দা আবুল কাশেম জানান, ভোর থেকে পানি বন্দি হয়ে আছে পুরো এলাকা। প্রায় দুই ফুটের মতো পানি উঠে আছে প্রতিটি ঘরে। এভাবে মুষলধারে বৃষ্টি হলে পানির অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন তারা। এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি এলাকায় তাঁদের খোঁজ নেয়নি বলেও জানান তিনি। 


কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচ এম নজরুল ইসলাম বলেন, শহরের পানি নিষ্কাশনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে অপরিকল্পিত ভবন নির্মাণের জন্য। বড় বড় নালা এবং খাল ভরাট করে দখল করার ফলেই কক্সবাজারে আজকের এই জনদুর্ভোগ। 


টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল করিম পাশা বলেন, সমস্ত হোটেল মোটেল জোনের প্রায় সব রাস্তা এখন দুই ফুট পানির নিচে যার জন্য ভোগান্তিতে পড়েছে স্থানীয়দের পাশাপাশে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকেরাও। পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা না নিলে এই সংকট আরো বাড়বে। 


এই বিষয়ে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান মাবু বলেন, জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের এগিয়ে আসতে হবে। এবং এই সমস্যা সমাধানে কাজ চলছে, একটু সময় দরকার বলে জানান তিনি।


কক্সবাজার জেলায় গতকাল দুপুর ৩টা থেকে আজ দুপুর ৩টা পর্যন্ত ২৪৯ মি.মি বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। 


মূলত, কক্সবাজারে গত ১৫ বছরে অপরিকল্পিত উন্নয়ন এবং স্থাপনা নির্মাণ সহ নালা, খাল, নদী ভরাট করে দখল করার ফলেই এই জলাবদ্ধতা বলে অভিমত স্থানীয়দের।

Tag
আরও খবর