মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী আনারুল ইসলাম’কে র‌্যাব ৬ গ্রেফতার করেছে

সাতক্ষীরার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী আনারুল ইসলাম’কে র‌্যাব ৬ গ্রেফতার করেছে



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুন, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

 

ভিকটিম মালতী রানী দাস (আয়শা), পিং- মৃত নিরাপদ দাস, দূর্গাপুর, থানা- আশাশুনি, জেলা- সাতক্ষীরা’কে তার প্রথম স্বামী মৃত বরণ করার পর থেকে মামলার প্রধান আসামী আনারুল ইসলাম বিভিন্ন ভাবে ফুসলাইয়া ধর্মান্তর করত বিবাহ করে। বিবাহের পর যৌতুকের দাবিকরে মারপিঠ করিলে ভিকটিম একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন, এজাহারভুক্ত ০২নং আসামী তাদের বিরোধ নিস্পত্তি করে দিবে বলে আশ্বাস দেয়। একপর্যায়ে ভিকটিম আশ্বাসত হয়ে ২নং আসামীর কথায় রাজি হয়। ২নং আসামী গত ইং ১৫-০৫-২০২৪ তারিখ বিকাল অনুঃ ০৪:৩৫ ঘটিকায় ভিকটিমকে বলে সাতক্ষীরা পৌর কমিশনারের অফিসে আপোশ মিমাংশার জন্য রাত ০৮ ঘটিকায় বসবে এবং তার স্বামীও উক্ত সময় আসবে বলে ২নং আসামী তার তার নিজ বাড়িতে কালক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে একই তারিখ রাত্র অনুঃ ০৯: ঘটিকায় ১নং আসামী একটি ইজি বাইকসহ ২নং আসামীর বাড়িতে এসে ভিকটিম ও ২নং আসামীকে নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিয়ে কমিশনার আসতেছে মর্মে  ভিকটিমকে শহরের বিভিন্ন জায়গায় সময় ক্ষেপন করিতে থাকার একপর্যায়ে একই তারিখ রাত্র অনুঃ ০১:৩৫ ঘটিকায় সাতক্ষীরা পৌরসভাস্থ ষ্টেডিয়াম ব্রীজ পার করে রেজিস্ট্রি অফিস রোডে গাড়ী থামাইয়া আসামীদ্বয় ভিকটিমকে চেতনানাশক কিছু শুকাইয়া ভিকটিমকে অজ্ঞান করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে ভিকটিম এর জ্ঞান ফিরলে গত ইং ২৩-০৫-২০২৪ তারিখ একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী তার অপকর্ম থেকে বাঁচার জন্য নিজেকে আত্মগোপন করে। মামলাটি রুজু হওয়ার পর থেকেই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা তৎপরতা শুরু  করে এবং অভিযান অব্যাহত রাখে। 


এরই ধারাবাহিকতায় অদ্য ১০ জুলাই ২০২৪ ইং তারিখ র‌্যাব- ৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার পলাতক আসামী আনারুল ইসলাম খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন চুকনগর বাজার এলাকায় অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী (১) আনারুল ইসলাম, পিতা- মৃত করিম বক্স, সাং- দূর্গাপুর, থানা- আশাশুনি, জেলা- সাতক্ষীরা’কে গ্রেফতার করে। 


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর