নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলমারীতে ত্রাণের দাবীতে উপজেলা পরিষদ ঘেরাও

চিলমারীঃ ত্রাণের দাবীতে উপজেলা পরিষদ ঘেরাও

হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে টানা ১০দিন থেকে ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে আছে। চরম খাদ্য সংকটে পড়েছেন বানভাসি মানুষেরা। এদিকে দীর্ঘদিন ধরে সরকারীভাবে ত্রাণ সহায়তা না পেয়ে, আজ বুধবার (৭ই জুলাই) দুপুরে বন্যায় দূর্গত বিভিন্ন এলাকার মানুষেরা উপজেলা পরিষদ ঘেরাও করেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন অফিস থেকে নিচে এসে, ত্রাণের জন্য হা-হাকাররত বন্যায় দূর্গত মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এ সময় নয়ারহাট ইউনিয়ন থেকে আসা আছিয়া বেগম, সালমা বেগম, কহিনুর বেগম ও সুচনা বেগম বলেন, বাঁশের মাচান, নৌকা ও কলা গাছের ভুরায় (ভেলায়) আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছি। এখন পর্যন্ত ত্রাণ সহায়তা পাইনি। আমরা যদি না খেয়ে মরে যাই তাহলে ত্রাণ দিয়ে কি লাভ হবে বলে জানান তারা। অষ্টমীর চর এলাকার নুর মোহাম্মদ, সাইদুল ও সুমন বলেন, অকাল বন্যায় সবকিছু ডুবে গেছে। শিশু, বৃদ্ধ, গরু, ছাগল ও হাঁস-মুরগী নিয়ে অনেক কষ্টে একই ঘরে গাদাগাদি করে থাকছি। আমাদের ও গবাদি পশুদের চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন বলেন, সরকারী ভাবে বরাদ্দ পাওয়া ত্রাণ বন্যায় দূর্গত মানুষের মাঝে পৌঁছে দেয়া হচ্ছে। এবং জেলা প্রশাসকের কাছে আরো ত্রাণের জন্য অনুরোধ জানানো হয়েছে। বন্যায় দূর্গতরা ত্রাণের জন্য জোর করে আইডি কার্ড আমার কাছে জমা দিয়ে যাচ্ছেন। নতুন করে বরাদ্দ পেলে পর্যায়ক্রমে তাদের মাঝে বিতরণ করা হবে বলে জানান তিনি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন বলেন, এ পর্যন্ত সরকারী ভাবে ৬৬ মেট্রিক টন চাল ও নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দকৃত চাল ও নগদ অর্থ পর্যায়ক্রমে বন্যায় দুর্গতদের মাঝে বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।

আরও খবর