নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

অসহায় ভাগিনার জমি দখল নিতে মাঠে নেমেছেন দুর্ধর্ষ জামাতের রোকন আশুরা

অসহায় ভাগিনার জমি দখল নিতে মাঠে নেমেছেন দুর্ধর্ষ জামাতের রোকন আশুরা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা জেলা দেবহাটা আপন ভাগিনার জমি জোর পূর্বক দখল নিতে মাঠে নেমেছে দুর্ধর্ষ জামায়াতের রোকন মামি আশুরা। এই মামা ইব্রাহিম ও মামী আশুরা কত নিষ্ঠুর নির্মম বোন আপন ভাগ্নাকে ভিটে ছাড়া করতে দীর্ঘ দিন শারীরিক নির্যাতন হামলা মামলা অব্যাহত রেখেছে। এ ঘটনা দেবহাটা উপজেলার পুটিমারী নুনেখোলা গ্রামে। এ ব্যাপারে ভাগিনা আনোয়ার জীবন বাঁচানোর তাগিদে গত ২০ জুন ২৪ ইং তারিখে দেবহাটা থানায় একটি সাধারন ডায়েরি করেন। অভিযোগে জানা যায় নুনেখোলা গ্রামের মৃত মনির উদ্দিন গাজীর পাঁচ পুত্র দুই কন্যা রেখে মৃত্যু বরণ করেন। দুই কন্যার একজন জোহরা বেগম নুনেখোলা মৌজায় সূত্রে প্রাপ্ত সম্পত্তি এবং এক ভাই ইব্রাহিম গাজীর অংশের  সম্পত্তি কোবলা মূলে ক্রয় করে মাছের ঘের হারির মাধ্যমে শান্তিপূর্ণ ভোগ দখলে ছিল আনোয়ার হোসেনের। জোহরা তার অংশ এবং ভাই ইব্রাহিম তার কাছ থেকে টাকা নিয়ে  ০.৪৬৭৫ শতক সম্পত্তি ছেলে ভাগিনা আনোয়ারের নামে হেবানামা রেজিস্ট্রি  করে দেন। ভাগনা আনোয়ার তার মামা ইব্রাহিম এর নিকট থেকে গত কয়েক বছর হারির টাকা না পেয়ে জমি নিজ দখলে নিতে গেলে মামা ইব্রাহিম বোন ও ভাগিনাকে বেদম মারপিট করে। বিভিন্ন সময় ইব্রাহিম ও তার পরিবারের আপন বোন ও ভাগনার উপর শারিরীক নির্যাতন চালায়। অনেক ঝড় তুফান হামলা নির্যাতন সহ্য করে আনোয়ার তার প্রাপ্য সম্পত্তি দখল নেয়।এরপর থেকে তার উপর আক্রোশ আরো বেড়ে যায়। জমি না ছাড়লে খুন জখম মিথ্যা মামলার হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। যে কারণে আনোয়ার হোসেন জীবনের নিরাপত্তা চেয়ে দেবহাটা থানায় ইব্রাহিম গাজী, আশুরা, আবুল কালাম, নুরুল গাজী, সুজন, উজির গাজী, সাদ্দাম হোসেন, আজিত পিতা আকবর সহ অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে গত ২৬ জুন ২৪ ইং তারিখে  দেবহাটা থানায় ৮৯৩ সাধারণ ডায়েরি করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদ হোসেন তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সাব ইন্সপেক্টর শোভন দাস কে নির্দেশ দেন।তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ব্যবস্থা গ্রহণের জন্য সাব ইন্সপেক্টর শোভন দাস ১২৪০ নম্বর স্মারকে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা বরাবর আদালতের অনুমতি প্রার্থনা করেন। 


ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন বোন তার ভাইয়ের বাড়িতে আশ্রয় নেয়। ভাগনা ভাগ্নি মামা মামির বাড়ি আশ্রয় নেয়। কিন্তু মায়ের ওয়ারেশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি সহ মামার বিক্রয় করা সম্পত্তি হারির টাকা চেয়ে  অনেকবার নির্যাতনের শিকার হতে হয়েছে।বর্তমানে জমি দখল নেওয়ার কারণে আমার আপন মামা মামি মামাতো ভাইয়েরা যখন তখন হামলা করে আমি সহ আমার পরিবারের উপর। আমি সহ আমার পরিবারকে খুন জখম অবৈধ জিনিস আমার ওখানে রেখে মিথ্যা মামলা দিবে বলে হুমকি ধামকি দিচ্ছে। কারণ তারা জামাত-বিএনপির পান্ডা। এ ব্যাপারে  ভুক্তভোগী আনোয়ার হোসেন পুলিশের আইজিপি সহ ডিআইজি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।

Tag
আরও খবর