ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে রথযাত্রা পালিত

নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে রথযাত্রা পালিত



নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে রথযাত্রা পালিত


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষ্যে জেলা পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষার্থে সরজমিনে পরিদর্শন করেন।


রবিবার ৭ জুলাই বিকাল সাড়ে চারটার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা শুরু হয়েছে  হিন্দুধর্ম রীতি অনুযায়ী, প্রতি বছরের নেয় চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এ উৎসব আয়োজিত হয়ে থাকে। এ দিনে অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা মোহারানী ত্রিমূর্তি মন্দির বাহিরে সর্বসমক্ষে আনা হয়। এরপর তিনজনকেই আলাদা আলাদা ভাবে সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের পূজা সম্পন্ন পূর্বক রথ টানা হয়।


বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান করে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। রথযাত্রা উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উৎসব হিন্দু ধর্মাবলম্বীসহ সকলের মধ্যে ঐক্য, সহমর্মিতা ও সম্প্রীতি বয়ে আনুক। 


রথযাত্রা উৎসব উপলক্ষ্যে নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, পক্ষ হতে হিন্দু ধর্মাবলম্বীদের আইনশৃঙ্খলা রক্ষার্থে সরজমিনে রথযাত্রা উৎসব পরিদর্শন করেন ।


এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিযয়া সেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল মোহাম্মদ নাজমুল হাসান রাজীব পিপিএম-(বার), বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, র‍্যাব কর্মকর্তা সহ অসংখ্য পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন।

আরও খবর