মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরা শিশু হাসপাতালের বেহাল দশায় দেখার যেন কেউ নেই

সাতক্ষীরা শিশু হাসপাতালের বেহাল দশায় দেখার যেন কেউ নেই




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা একমাত্র শিশু হাসপাতালটি বেহাল দশায় পরিনত হয়েছে, দেখার যেন কেউ নেই। জাতীয় অধ্যাপক এম আর খানের প্রতিষ্ঠিত সাতক্ষীরা শিশু হাসপাতাল এখন বেহাল দশাসৃষ্টি হয়েছে।


সরজমিনে গিয়ে দেখা যায়, শিশু হাসপাতালের চারপাশে ময়লা আর্বরজনা ফেলানো আছে পরিষ্কার করার মতো কেউ নাই। তাছাড়া আরো দেখা যায় সাতক্ষীরা শিশু হাসপাতালের সামনে একটি রাস্তার অবস্থা খুবই নাজুক এটা যেন মরনের ফাঁদ পরিণত হয়েছে।


সাতক্ষীরা শিশু হাসপাতালের এক করর্মচারি বলেন, সাতক্ষীরা শিশু হাসপাতালটি পরিচালনা করার মতো কেউ নাই, হাসপাতালের চারিদিকে ময়লা আবর্জনা ফেলছে। বাগানে পানি জমেছে, এতে ডেঙ্গু মশা জন্ম নিচ্ছে হাসপাতালে শিশুরা চিকিৎসা নিতে এসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। হাসপাতালের ভিতর দিয়ে একটি ঝুঁকিপূর্ণ রাস্তা ছিলো অনেক দেরিতে হলেও ঢালায় রাস্তা তৈরি হয়েছে।


ঢালাই রাস্তার পাশে জরাজির্ণ সেই ইটের সলিং রাস্তাটি রয়ে গেছে সেটা এখন মানুষের মরন ফাঁদে পরিণত হয়েছে। কোথাও ইট আছে আবার কোথাও মাটি বাহির হয়ে গেছে। মেইন সড়ক হতে ওই রাস্তায় নেমে শিশু হাসাপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা দূর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। অনতিবিলম্বে এই রাস্তাটি বন্ধ করে দেওয়া প্রয়োজন।


এ বিষয়ে সাতক্ষীরা শিশু হাসপাতালের কনসালটেন্ট ডাঃ অসিত স্বর্ণকারের কাছে কয়েক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি ।


জরাজির্ণ রাস্তার বিষয় সাতক্ষীরা শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক জামান খান জানান, রাস্তাটি ঝুঁকিপূর্ণ এ জন্য অতিদ্রুত রাস্তাটি বন্ধ করে দেওয়া হবে।


Tag
আরও খবর