পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বৃক্ষ রোপন, পরিচর্যা কিভাবে কী? | খাদিজা আখতার

বৃক্ষ আমাদের ফুল-ফল, কাঠ ছায়া, অক্সিজেন, ভেষজ ঔষধ, জ্বালানি ইত্যাদি দিয়ে থাকে। গাছ আমাদের পরম বন্ধু। দিন দিন বৃক্ষ নিধনের ফলে পৃথিবীর তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। যখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং অসহনীয় মাত্রায় চলে যাচ্ছে, তখনি কেবল আমাদের হুঁশ হয়, যে বৃক্ষ রোপণ করা দরকার এবং ঠিক তখনি আমরা সভা, সেমিনার করে বৃক্ষ রোপণের জন্য অস্থির হয়ে উঠি। প্রচন্ড তাপদাহ, রোদ এবং শুষ্ক মৌসুমে বৃক্ষ রোপণ কর্মসূচিও পালন করি! ফলশ্রুতিতে কি হয়? গাছ বাঁচে না। যার কারণে বৃক্ষ রোপণ কর্মসূচি সফল হতে পারে না। মনে রাখবেন, জুন, জুলাই, আগস্ট এই তিনটি মাস বৃক্ষ রোপণের জন্য খুবই কার্যকারী। এ-সময় যথা সম্ভব বেশি বেশি গাছ লাগাবেন। বিভিন্ন গাছের বীজ সংগ্রহ করে রাস্তার দুই-ধারে ছিটিয়ে দিবেন। তাতে রাস্তা বৃষ্টির স্রোতে ভেঙে পড়ার চান্স কম থাকবে। 


মনে রাখবেন, পরিবেশকে বাস উপযোগী, টিকিয়ে রাখার জন্য অবশ্যই অবশ্যই বৃক্ষ রোপণ করতে হবে। আর ইসলাম ধর্ম মোতাবেক বৃক্ষরোপণ হলো সদকায়ে জারিয়া। "যখন কোনো গাছের ফল জীবজন্তু বা মানুষ খায়, তখন সেই বৃক্ষ রোপণকারীর আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব লিখা হয়। - আল হাদীস। সদকায়ে জারিয়া বলতে আপনার মৃত্যুর পরও এই গাছ যত দিন থাকবে, মানুষের উপকার করবে, ততদিন আপনার আমলনামায় সওয়াব লিখা হতেই থাকবে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বৃক্ষরোপণ অবশ্যই প্রয়োজন। 


আমরা অনেকেই বলে থাকি, আমার হাতে গাছ হয় না। আসলেই কি আমি গাছ লাগানো, পরিচর্যাতে কি যত্নশীল? সেটা ভাবতে হবে সবার আগে। মাটির গুণাগুণ দেখে কোন মাটিতে কোন গাছ উপযুক্ত সেটা জানতে হবে। সাধারণত বেলে দোআঁশ মাটি মোটামুটি সব-গাছের জন্যই উপযুক্ত। তাছাড়া মাটিতে আমরা জৈব সার হিসেবে যে গোবর ব্যবহার করি; এই গোবর সার তাজা গোবর না দিয়ে শুকনো গোবর সার দিতে হবে এবং নিয়মিত পানি-তো অবশ্যই দিবেন। যারা ছাদ বাগান করেন বা টবে গাছ লাগান, আপনারা খেয়াল করবেন টবে যেন পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা থাকে। কখনো টবে পানি জমা করে রাখবেন না। এতে মশা-মাছি ডেঙ্গুর উপদ্রবসহ অনেক সময় টবে অতিরিক্ত পানি জমার কারণে গাছ মারাও যায়। 


শুধু গাছ লাগালেই হবে না, পুরনো বড় গাছ সেই গাছেরও পরিচর্যা করতে হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে আম, কাঁঠাল, লিচু ইত্যাদি গাছ ফল শেষ হওয়া মাত্রই ছেঁটে দিবেন। তাতে আগামী বছর ভালো ফলন পাবেন। নারিকেল গাছও আষাঢ় মাসে ডাল ছাঁটাই করে দিবেন। বছরে ঐ একবার আষাঢ় মাসে করে দিলেই হবে। এতে নারিকেল প্রচুর হবে। 


তাছাড়া বর্ষা মৌসুমে প্রায় সব-গাছের গোড়াতেই মাটি দিতে হবে। এতে করে অনেক সময় প্রচুর ঝড়-বৃষ্টির কারণে গাছের শেকড় বের হয়ে গাছ উপড়ে পড়তে পারে। এজন্য গাছের গোড়ায় মাটি দেওয়াসহ যেসমস্ত গাছে বেড়া দিতে হবে সেগুলো বেড়া দিতে হবে। পেঁপে গাছসহ যে সমস্ত গাছ নাজুক; সেগুলো বাঁশ/খুটিতে গাছ বেঁধে দিতে হবে। বট, অশ্বত্থ, নিমগাছ ইত্যাদি প্রাচীন বৃক্ষ বাড়িতে লাগাতে পারেন। তাতে বাসা শীতল থাকবে। সৌন্দর্য বর্ধনে ফুল গাছ লাগাতে পারেন, তাতে চোখ এবং মনে প্রশান্তি আসবে। সর্বোপরি পরিবেশ রক্ষার জন্য, তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে অবশ্যই আমাদের সকলকে বেশি বেশি গাছ লাগাতে হবে। 






খাদিজা আখতার 

শিক্ষার্থী, অনার্স ৪র্থ বর্ষ, 

সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ, ঢাকা।

আরও খবর


deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৩৬ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৯ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে