ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ছবি অঙ্কন করা এবং ঘরে রাখার ইসলামী বিধান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-11-2022 04:22:40 pm

প্রতীকী ছবি



◾ মুহা.আব্দুল্লাহ ইমরান


অনেকেই ঘরে বিভিন্ন ছবি রাখতে পছন্দ করন। কেউ রাখেন কলিজার টুকরা সন্তানের ছবি, কেউ গুরুজনের ছবি, আবার কেউ শ্রদ্ধেয় কোনো মহান ব্যক্তির ছবি। এছাড়াও অনেকে সৌন্দর্য প্রদর্শনের জন্য বিভিন্ন প্রাণীর ছবি গৃহে রাখতে ভালোবাসেন। কিন্তু অধিকাংশ লোকই অবগত নন যে, ঘরে ছবি টানিয়া রাখার বিষয়ে ইসলাম কি বলে। অথচ ইসলামের দৃষ্টিতে ঘরে কোনো প্রাণীর ছবি টানানো সম্পুর্ণ নিষিদ্ধ। এমনকি, ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।


এই বিষয়ে হাদিস শরিফে বর্ণিত রয়েছে যে, হযরত আবু ত্বলহা (রা) থেকে বর্ণিত, রাসূল (স) ইরশাদ করেন, "যে ঘরে কুকুর ও (প্রাণীর) ছবি থাকে সে ঘরে (রহমত ও বরকতের) ফেরেশতা প্রবেশ করে না"। (সহীহ বুখারী)

 

এছাড়াও অন্য হাদিসে রয়েছে , হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রাইল (আ) আমার কাছে এসে বললেন, আমি গত রাতে আপনার কাছে এসেছিলাম কিন্তু ঘরে প্রবেশ করিনি। কারণ, গৃহদ্বারে অনেকেগুলো ছবি ছিলো এবং ঘরে দরজায় একখানা পর্দা টাঙ্গানো ছিলো, যাতে অনেকেগুলো প্রানীর ছবি ছিলো। আর ঘরের অভ্যন্তরে ছিলো একটি কুকুর। বস্তুত, যে ঘরে এগুলো থাকে, আমরা সে ঘরে প্রবেশ করি না। সুতরাং, ঐ সমস্ত ছবি গুলির মাথা কেটে ফেলার নির্দেশ দিন। যা ঘরের দরজায় রয়েছে। তা কাটা হলে গাছের আকৃতি হয়ে যাবে। এবং পর্দাটি সম্পর্কে নির্দেশ দিন, তাকে কেটে দু'টি গদি তৈরি করা হবে। যা বিছানা এবং পায়ের নিচে থাকবে। আর কুকুরটি সম্পর্কে নির্দেশ দিন, তাকে যেন ঘর থেকে বের করা হয়। সুতরাং, রাসূল (স) তা'ই করলেন। ( সুনানে তিরমিযী)




শুধু তা'ই নয়, ছবি যুক্ত কোনো কিছু রাসূল (স) এর বাড়িতে থাকলে তিনি তা ছিড়ে ফেলতেন। যেমনি ভাবে হযরত আয়েশা (রা) হতে বর্ণিত, রাসূল (স) ছবিপূর্ণ কোনো কিছু তাঁর বাড়িতে দেখলে তা ছিড়ে বা ভেঙ্গে ফেলতেন। (সহীহ বুখারী)


কারো হয়তো জানার অভিপ্রায় যে, কোনো প্রাণীর ছবি ঘরে ঝুলিয়ে রাখা নিষিদ্ধ। কিন্তু অঙ্কন করা কি জায়েজ? জবাব হবে, জায়িজ নয়। বরং কোনো প্রাণীর ছবি অঙ্কন করা আরো জঘন্যতম অপরাধ। এ অপরাধের কারণে আখিরাতে তাকে কঠিন শাস্তি দেয়া হবে।

যেমনি ভাবে হাদিস শরীফে বর্ণিত রয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) হতে বর্ণিত, রাসূল (স) বলেছেন, "নিশ্চয়ই যারা ছবি-মূর্তি তৈরি করে, কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি দেয়া হবে। তাদের বলা হবে যে তুমি যে ছবি অঙ্কন করছো তাতে আত্ম দান করো। (সহীহ বুখারী)


লেখক 

মুহা.আব্দুল্লাহ ইমরান 

শিক্ষার্থী,

দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা

আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ 


আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪০ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৫ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে