লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন

আমিহীন সেদিনের পৃথিবী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-07-2024 12:55:53 am

© সংগৃহীত ছবি


◾আসিফ আহমেদ : এই নশ্বর ধরায় কোনো কিছুই অবিনশ্বর নয়। যেটা একবার উদিত হয়েছে সেটার গত হওয়া যেন অবশ্যম্ভাবী। তবুও এই মর্ত্যলোকে আমাদের জল্পনা-কল্পনা একটুর জন্যও থেমে নেই। জাগতিক এই মিথ্যা কুহকের কাছে ধরাশায়ী হয়ে আমরা উদ্ভাবন করে বসি প্রথিত হওয়ার ঠুনকো উপায়৷ পরিবার, সমাজ ও জনতার কাছে নিজের সর্বাগ্রগণ্য তুলে ধরতে মরিয়া হয়ে পড়ি। স্বীয় স্বকীয়তা ও ব্যক্তিত্বের বিসর্জন দিতে দিতে ভুলে বসি আমিহীন পৃথিবীর বহমানতাকে।দাম্ভিকতা ও দুনিয়াবি ধোঁকার করাঘাতে দুমড়েমুচড়ে নিজেই নিজের মূলোৎপাটন ডেকে আনি, ভেবে বসি আমার অনুপস্থিতি কাঁদাবে এই পার্থিব মহলকে। কিন্তু তা কি করে হয়? পৃথিবী যে তার নিজ বিধি মোতাবেক অগ্রসরমাণ। দেখো অয়োময় এই কৃষ্ণগহ্বরে দুনিয়ার উজ্জ্বল কিংবদন্তি (ব্যাক্তিত্ব) নক্ষত্রগুলো হারিয়েও পৃথিবী দেদারসে চলে আসছে হাজার বছর ধরে।সেখানে আমার মতো কিঞ্চিৎ এই তুচ্ছ অনুদার সৃষ্টির স্থায়িত্ব ও মনে রাখার যুক্তি উদয়ন করা একান্তই অবাঞ্ছনীয়। আমিহীন সেই পৃথিবী সেদিন কেমন হবে তা কি কখনো অনুভব করি আমরা। হয়তো এভাবে...



এই বিস্তীর্ণ সবুজ মাঠ সেদিন থেকে যাবে, থেকে যাবে ধোঁয়া ওঠা এই চায়ের কাপের উষ্ণতা, এই বিরান প্রান্তরের পিনপতনতা সেদিন থেকে যাবে, থেকে যাবে এই মধ্যরাতের নিস্তব্ধতা, তাতে প্রত্যহ পালা করে এভাবে আঁধার পেরিয়ে সুবহে সাদিক আসবে, থেকে যাবে এই ঝলসানো চাঁদ যার আলোয় আলোকিত হবে দিগ্বিদিক, নিত্যদিনের মতো এই ঝরা পাতা সেদিনও শুকিয়ে কাঠ হবে, সেদিনও শহরজুড়ে বৃষ্টি আসবে পাখিরা খুঁজবে আশ্রয়, থেকে যাবে সেই জলপতনের রিমিঝিমি কলতান, থেকে যাবে এই দূর্বাঘাসকে আঁকড়ে থাকা পরিচিত মাটির মৃদু গন্ধ, থেকে যাবে দিগন্তে ভেসে আসা নিশীথ রাতের ডাহুকের ডাক, থেকে যাবে এই গোঙানি দেওয়া যন্ত্রমানব রেলগাড়ী, তাতে পালা করে পূর্ব থেকে পশ্চিমে পাড়ি দিবে আমার মতই কোনো এক দুরন্ত কিশোর, রয়ে যাবে এই হাসনাহেনা আর রজনীগন্ধার ঘ্রাণের রাজ্য, থেকে যাবে আমাবস্যার এই ঘুটঘুটে আঁধার, থেকে যাবে শরতের ঝকঝকে রাতের আকাশের তারাগুলো, থেকে যাবে বাবুই আর চড়ুইয়ের বাসা, তাতে পালা করে বসবাস করবে তাদেরই কোনো এক প্রজন্ম, থেকে যাবে সন্তানের নিমিত্তে মায়ের ভালোবাসা, থেকে যাবে শর্বরীতে লেপ্টে থাকা জোনাকির দলেরা, থেকে যাবে আমার পরিচিতি প্রান্তর, এদিনের মতো সেদিনও অজপাড়াগাঁয়ের মিনার থেকে ভেসে আসবে বৃদ্ধ মুয়াজ্জিনের তিরতির করে কাঁপা আজানের বার্তা, তাতে সাড়া দিয়ে স্রষ্টার স্তুতিতে উপনীত হবে কোনো এক আমজনতা, থেকে যাবে আমার ঝুলি ভর্তি স্মৃতিগুলো, থেকে যাবে এই দরদ মিশ্রিত সুর, থেকে যাবে আমার কোনো এক উত্তরসূরী .....



শুধু সেদিন থাকবে না কে ? 

কেবল আমি নামক হতভাগা। মৃত্যু নির্মম, সে যে অদম্য, আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও তার আবির্ভাব অবধারিত। আমি মৃত্যুর পথেই সর্বদা চলমান, এই হেঁটে চলা অদৃশ্যমান,অজ্ঞাত। কোনো একদিন লাগাম ছেঁড়া ঘোড়ার ন্যায় গোঙানি দিয়ে হাজির হবে সে, আষ্টেপৃষ্টে ঘিরে ধরবে আমায় চতুর্দিক থেকে, মিশিয়ে দিবে আমার অস্তিত্ব এক অদৃশ্য জগতে, সে জগৎ কেবল মৃতদের কাছে দৃশ্যমান। আমি হারিয়ে যাবো কোনো এক ক্ষণে, হারিয়ে যাবো ওই চাঁদটার মতো না, হারিয়ে যাবো ঠিক আজীবনের জন্য।


লেখকঃ আসিফ আহমেদ 

(শিক্ষার্থী)

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় 


আরও খবর


deshchitro-69d4a10691557-070426121534.webp
আড়াইশ বছরের জমিদার বাড়ি বিলুপ্তির পথে

১২ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে


69bd201114515-200326042313.webp
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা

৩০ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে



deshchitro-69b229cea66a2-120326084950.webp
বইমেলায় মুহিব শামীমের ‘মাতৃ সুবাস'

৩৮ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে



deshchitro-69a3d318418b2-010326114808.webp
বিদায় রাহাবার খোমেনী

৪৯ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে