প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত গোয়ালন্দে পারিবারিক কলহে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ আদমদীঘিতে পুলিশের অভিযানে নারীসহ তিনজন গ্রেপ্তার বানিয়াচংয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে জরুরী সাধারণ সভা, ১৩ জুলাই নির্বাচন

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে জরুরী সাধারণ সভা, ১৩ জুলাই নির্বাচন




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:   

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা জুলাই বৃহস্পতিবার বিকাল ৫ টায় প্রেসক্লাবের হল রুমে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব শেখ আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আবু সাঈদ।


উপজেলা প্রেসক্লাবের জরুরী সাধারণ সভায় উপস্থিত সদস্যরা সম্প্রতি সংগঠনের সদস্য আনিসুর রহমান কর্তৃক মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতভাবে সাংবাদিক আনিসুর রহমানকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান। একই সাথে প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে আনিসুর রহমান কর্তৃক দারিকৃত মামলার ইন্ধন দাতাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আনিসুর রহমান কর্তৃক মামলা দায়ের ঘটনার সাথে জড়িত অপরাপরদের চিহ্নিত করতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।  সভায় সর্বসম্মতিক্রমে স. ম আব্দুস সাত্তার কে আহবায়ক ও মনিরুজ্জামান মুকুল এবং আব্দুল কাদেরকে সদস্য করে ৩ সদস্যের ঐ কমিটি গঠিত হয়।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সরদার সিদ্দিকী,উপজেলা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা গাজী সালাহউদ্দিন বাপ্পী, সাবেক সভাপতি মোঃ আলমগীর সিদ্দিকী, সামিউল আযম মনির, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ সুমন, মনিরুজ্জামান মুকুল, সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল,যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাদের, সদস্য রনজিৎ বর্মন, স ম আব্দুস সাত্তার, মিজানুর রহমান প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন, মোঃ আছাদুজ্জামান লিটন, সামিউল ইসলাম মন্টি, সোহারাফ হোসেন, আবু মুসা, আলমগীর হায়দার, ফিরোজ হোসেন, এম এ এইচ টুমু, অনাথ মন্ডল, উৎপল কুমার মন্ডল, আব্দুল আলিম, রাজিব রায় চৌধুরী, আনারুল ইসলাম, আরিফুজ্জামান, আমিনুল ইসলাম বকুল, মেহেদী হাসান।


এদিকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য না হয়েও প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা দায়ের করায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন সবাই উপস্থিত সদস্যবৃন্দ। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আগামী ১৩ ই জুলাই শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে জানান । নির্বাচনকে উৎসবমুখর করতে সর্বোচ্চ প্রস্তুতির কথাও জানান তিনি।


উল্লেখ্য গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সহ ৩ সদস্যের বিরুদ্ধে বিজ্ঞ দেওয়ানি আদালতে সাংবাদিক হুমায়ুন কবীর ও উপজেলা প্রেসক্লাবের সদস্য আনিসুর রহমান সুমন ১৬৪ /২৪ ও ১৬৯/২৪ পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছেন।


 

Tag
আরও খবর