দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

চিলমারী পানিবন্দী প্রায় ১২হাজার মানুষ, নদী গর্ভে বিলীন ২৭টি পরিবার।

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 
উজান থেকে নেমে আসা পানির ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ব্রহ্মপুত্রের পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে কুড়িগ্রামের চিলমারীতে বন্যার সৃষ্টি হয়েছে। দিন দিন পানি বৃদ্ধি পাওয়ায়, নদীর তীর উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে প্রতি নিয়ত। এছাড়াও সমতল ও নিম্নাঞ্চলে বন্যার পানিতে নিমজ্জিত হচ্ছে প্রায় প্রতিদিন নতুন নতুন গ্রাম ডুবে যাচ্ছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় ব্রহ্মপুত্র নদে ব্যাপক হারে ভাঙ্গন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে, আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৬ টায়, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার ১৫০ হেক্টর পাটক্ষেত, আউশ ধান ২০ হেক্টর ও আমন ধানের বীজতলা ২৫ হেক্টরসহ শাকসবজি ক্ষেত প্রায় ২০ হেক্টর পানিতে নিমজ্জিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুমার প্রণয় বিষাণ দাস। 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে উপজেলার অষ্টমির চর, নয়ারহাট, চিলমারী ইউনিয়ন, গুরাতি পাড়া, পুটিমারী, হাটিথানা, রমনা মাঝিপাড়া, খোর্দবাশপাতারী, গয়নার পটলসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্রের পানি বিপদসীমা অতিক্রম করায় এ উপজেলায় প্রায় ১২হাজার মানুষসহ, কয়েক হাজার গরু, ছাগল, হাঁস ও মুরগী পানিবন্দী হয়ে পড়েছেন। এসব পানি বন্দী মানুষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত তাদের খোঁজ খবর নিচ্ছেন উপজেলা প্রশাসন। 
অপর দিকে পানি বাড়ায় উপজেলার চিলমারী ইউনিয়নে ব্যাপক হারে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন রোধে কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি। স্থানীয়রা জানান, ইউনিয়নের প্রায় ২০০টি পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। তবে নদী থেকে বালু উত্তোলনকেই প্রধান ভাবে দায়ী করছেন এলাকাবাসী। এ বিষয়ে নয়ারহাট ইউনিয়নের, আওয়ামী লীগ নেতা মোঃ মাহফুজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আমার নয়ারহাট ইউনিয়নের এখন পর্যন্ত ২৭টি পরিবার ও একটি মসজিদ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এবং নয়ার হাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের বজরা দিয়ার খাতা গ্রামের, আঃ রশিদ মেম্বারের বাড়ির যাওয়ার রাস্তাটিও ভেঙ্গে গিয়েছে এবং (এমফোরসি চরের হাট) নামক ১টি বাজার, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও একটি ব্রিজ হয়তো ১-২ দিনের মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে জানান। তিনি আরও বলেন, এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কেউ খোঁজ-খবর নিতে আসেনি, এমন কি উপজেলা পরিষদ চেয়ারম্যান বা ইউএনও স্যার কেউ পরিদর্শন করতে আসেনি। আর কোন শুকনো খাবার ও এখন পর্যন্ত আমাদের চরে বিতরণ করা হয়নি বলে যান। এ বিষয়ে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম জানান, বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে প্লাবিত ইউনিয়ন গুলোতে (প্রতি ইউনিয়নে) ২ মে. টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অপর দিকে ভাঙ্গন রোধে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন জানান, আজকে চিলমারী ইউনিয়নে গিয়েছিলাম, পর্যায়ক্রমে সব ইউনিয়নে যাওয়া হবে ইনশাল্লাহ। 
আরও খবর




6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

২৩ ঘন্টা ২৫ মিনিট আগে