নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

বদলী হলেও সরকারী কোয়ার্টার ছাড়েননি খলিলুর রহমান

বদলী হলেও সরকারী কোয়ার্টার ছাড়েননি খলিলুর রহমান




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সাবেক ডাটা এন্ট্রি অপারেটর কাম অফিস সহকারী খলিলুর রহমানকে আট মাস আগে বদলী করা হয়েছে কালিগঞ্জ উপজেলায়। তবে তিনি বদলী হলেও এখনও ছাড়েননি শ্যামনগরের সরকারি কোয়ার্টার। আট মাস ধরেই তিনি পরিবার নিয়ে শ্যামনগরের সরকারী কোয়ার্টারে থাকেন এবং সেখান থেকেই তিনি নিয়ন্ত্রণ করেন তার গড়ে তোলা দুর্নীতির সিন্ডিকেট।


জানা গেছে, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত থাকাকালীন সময়ে সরকারি জরিপের তথ্য জমা, বই বিতরণ, নির্বাচনের ডিউটি তালিকায় নাম অন্তর্ভুক্তি, শিক্ষক প্রশিক্ষণের তালিকা পাঠোনো, নতুন এমপিওভুক্তির ফাইল পাঠানো, উচ্চতর স্কেলের ফাইল পাঠানোসহ বিভিন্ন ক্ষেত্রে ঘুষ বাণিজ্যের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন খলিলুর রহমান। 


এসব ঘটনায় বারবার সংবাদের শিরোনাম হওয়ায় ২০২৩ সালের ২২ অক্টোবর কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তাকে বদলি করে কর্তৃপক্ষ। সেখানে যোগদান করলেও তিনি পূর্বের কর্মস্থলের কোয়ার্টার না ছেড়ে স্বপরিবারে বসবাস করছেন। পাশাপাশি নিয়ন্ত্রণ করছেন দুর্নীতির সিন্ডিকেট।


কোয়ার্টার না ছাড়ার বিষয়ে জানতে চাইলে খলিলুর রহমান জানান, আমি ভাড়া দিয়ে থাকি। আমার মেয়েটা পরীক্ষা দেবে। তাই আমি কর্তৃপক্ষকে জানিয়ে থাকতেছি। যদি কর্তৃপক্ষ বলে তাহলে আমি চলে যাব।


শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ বলেন, নিয়মবহির্ভুতভাবে অন্য উপজেলায় চাকরি করে এখানের কোয়াটার কেউ ব্যবহার করতে পারেন না। যেহেতু আমি অবগত ছিলাম না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।


এদিকে, খলিলুর রহমান শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বদলি হওয়ার পর থেকে মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রমে অনেকটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন শিক্ষকরা।


তবে কয়েকজন শিক্ষক জানান, খলিলুর রহমান আবারো শ্যামনগরে আসার পাঁয়তারা চালাচ্ছেন। যদি তিনি আবারও শ্যামনগরে ফিরে আসে তবে শিক্ষকরা অতিষ্ঠ হয়ে যাবে এবং আবারও দূর্ণীতির আখড়ায় পরিণত হবে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।


Tag
আরও খবর