ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আক্কেলপুর তিলকপুর কোল্ড স্টোরেজের গ্রিল কেটে সাড়ে ৯ লক্ষ টাকা চুরি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের দীনা কোল্ড স্টোরেজ এর অফিসে শনিবার দিবাগত রাতে জানালার গ্রিল কেটে নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


রোববার ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, অফিস ভবনের নিচতলার দুইটি কক্ষের জানালার গ্রিল কাটা রয়েছে। ভিতরের আলমারি, টেবিলের ড্রয়ার খোলা রয়েছে। সেখানে গভীর রাতে চুরি হয়েছে বলে জানিয়েছে কোল্ড স্টোরেজের কর্মকর্তা ও কর্মচারীরা।


পুলিশ ও কোল্ড স্টোরেজ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোন এক সময়ে ওই প্রতিষ্ঠানের অফিসের নিচ তলার দুইটি কক্ষের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে আলমারি ও টেবিলের ড্রয়ারের তালা ভেঙে সাড়ে ৯ লাখ টাকা চুরি করেছে চোর চক্রের সদস্যরা। তারা ওই দুই কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ করে রেখে যায়। পরে থানা পুলিশ ওই দুইটি কক্ষের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। ব্যাংক বন্ধ থাকায় ২-৩ দিনের টাকাগুলো অফিসে রাখা হয়েছিল বলে জানান ওই প্রতিষ্ঠানের কর্মরতরা। আরো জানা গেছে,ওই প্রতিষ্ঠানে নেই কোন ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা এবং টাকা রাখার লকারও প্রায় ১ বছর থেকে নষ্ট। 


কোল্ড স্টোরেজ এর ম্যানেজার সুমন কান্তি বড়ুয়া দৈনিক দেশচিত্রকে বলেন, সকালে নিরাপত্তা প্রহরীদের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি জানালার গ্রিল কাটা ও দরজা ভিতর থেকে বন্ধ করা। পরে থানায় খবর দিলে পুলিশের সহায়তায় অফিসের ওই দুইটি কক্ষে আমরা প্রবেশ করি। দুইটি কক্ষ থেকে সাড়ে ৯ লাখ টাকা চুরি হয়েছে। বিষয়টি মালিক পক্ষকে জানানো হয়েছে।


নিরাপত্তা কর্মী দীনেশ চন্দ্র বড়ুয়া বলেন, আমরা দু’জন নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলাম। একজন ছুটিতে ছিলেন। আমি ভোরে অফিসের বারান্দায় এসে দেখি কক্ষের ভিতরে সবকিছু এলোমেলো। পরে ম্যানেজারকে বিষয়টি জানালে আমরা ঘরের দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করার সময় দেখি ভেতর থেকে লক করে দেওয়া। পরে পুলিশ আসলে ওই গ্রিলের ফুটো দিয়ে ঘরে একজনকে প্রবেশ করিয়ে দরজার লক খুলে ভেতরে প্রবেশ করি।


আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন দৈনিক দেশচিত্রকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো মালিক পক্ষ কোন অভিযোগ দেয়নি। তাদের সাথে কথা হয়েছে। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর