নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

প্রবাসী ভাইবোনদের সহায়তায় মাথা গোঁজার ঠাঁই পেলেন দুই এতিম ছেলেসহ বিধবা নূর জাহান

প্রবাসী ভাইবোনদের সহায়তায় মাথা গোঁজার ঠাঁই পেলেন দুই এতিম ছেলেসহ বিধবা নূর জাহান



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

অবশেষে মাথা গোঁজার ঠাঁই পেলেন মরহুম মোস্তফা আশরাফুজ্জামান এর দুই এতিম ছেলেসহ তার বিধবা স্ত্রী নূর জাহান পারভীন। বিগত ২০১৪ সালে ইটভাটায় শ্রমিক এর কাজ করার সময় অনাকাঙ্ক্ষিতভাবে মাটির স্তুপে চাপা পড়ে মৃত্যু হয় মোস্তফা আশরাফুজ্জামানের। সেই থেকে খুবই কষ্টে দিন পার করছেন বিধবা নূর জাহান পারভীন এবং তার দুই এতিম ছেলে বর্তামানে বড় ছেলে সাত পারা ও ছোট ছেলে ৬ পারা কোরআন এর হাফেজ। দুই এতিম ছেলেকে নিয়ে তিনি থাকতেন জরাজীর্ণ একটি মাটির ঘরে। বর্ষার দিনে পানি পড়তো তার ঘরে। এমন খবর পেয়ে পরিদর্শন করেন গোলাম সারোয়ার। তার পরপরই প্রবাসী ভাই ও বোনদের সহযোগীতায় একটি নতুন ঘর করে দেওয়া হয় নূর জাহান পারভীনের।


প্রবাসী ভাই ও বোনদের আর্থিক সহযোগীতায় এবার দুই এতিম শিশুকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই হয়েছে অসহায় নূর জাহান পারভীনের। রবিবার (৩০ জুন) সকাল এগারোটায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কালিকাপুরে নূর জাহান পারভীন এর নতুন ঘরটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে তাদের হাতে ঘরের চাবি উঠিয়ে দেওয়া হয়েছে। ঘরটি পাথরের খুঁটি, কাঠ, টিন, সিমেন্ট শিট, ও মেঝে পাকা করে সম্পূর্ণ নতুন একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। যাতে তিনি তার দুই এতিম ছেলে কে নিয়ে নিরাপদে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।


প্রবাসী ভাই ও বোনদের সহায়তায় মাথা গোজার ঠাঁই পেয়ে নূর জাহান পারভীন অনুভূতি প্রকাশ করে জানান, আমি খুব গরীব, ২০১৪ সালে ইটভাটা যেয়ে মাটির স্তুপে চাপা পড়ে আমার স্বামী মারা যায়। সেই থেকে কষ্টে দিন কাটছে আমার। আমার নতুন ঘর করার সামর্থ্য ছিল না। প্রবাসী ভাই ও বোনদের সহায়তায় এখন একটি নতুন ঘর পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রবাসী ভাই ও বোনদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মধ্যে সুন্দর একটি ঘর দান করেন। দুই এতিম ছেলের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন আমার দুই ছেলেই হেফ্জ পড়ছে। প্রবাসী ভাই বোনদের সহযোগীতা পেলে তাদের আলেম বানাতে পারবো ইনশাল্লাহ। দুই ছেলে কে আলেম বানানোর স্বপ্ন দেখেন এই অসহায় মা নুর জাহান পারভীন।


Tag
আরও খবর