শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

মাথাভাঙ্গার করুণ আর্তি - আসিফ আহমেদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-06-2024 01:27:20 am


আমি লিখবো বলে ভেবেছিলাম একটি নদীর গান

রিক্ত হলেও লিখার জন্য এই নদীই ছিল আমার প্রাণ;

লিখবো আমি কেমন করে নদীই যে মোর মরা!

তব জল-কল্লোল নিয়েছে কেঁড়ে অনবরত খরা!! 


বক্ষে তোমার চলতো কিস্তি, চলতো রঙের খেঁয়া

আজ পাড়ে তোমার ফোঁটে না পদ্ম, ফোঁটে না শালুক-কেয়া;

প্রভাতে-প্রদোষে দেখেছি তোমায় জলে থাকতে পূর্ণ

জলের সেতারা বাজিয়ে তুমি জুড়াতে সবার কর্ণ!!


আজ যায় না বধু, যায় না শিশু তোমাতে করিতে স্নান 

মাছ না পেয়ে জমির জেলে ঘরে ফিরে হয়ে ম্লান;

রূপযশ আর খ্যাতিতে তুমি চারিদিকে ছিলে দুর্মর

উদীচীর ওই বাঁশবাগানে আর শুনিনা পাতার মর্মর। 


শৈশব তুমি, কৈশোর তুমি, তুৃমি যৌবনের কিয়দাংশ 

পাটাতনে বসে জারি সারিতে ঘুচতো হিয়ার পাংশু;

এখন বর্ষা ক্ষণেও আসে না জল, আসে না কোনো মাছ

নদীর বুকে দিব্যি চলে ওই লোভী কৃষকদের চাষ!!


আজ বুকের মধ্যে ব্যামো করেছে তুমি হারাবার শোকে

যাচ্ছো মরে পড়ে না কভু কোনো মানুষের চোখে ; 

করজোড় করি রাষ্ট্রের কাছে করে দিতো যদি খনন

তব সংস্রবে উঠতো গড়ে নদী প্রেমিদের মনন!!

•••••


লেখক: আসিফ আহমেদ 

আরও খবর

6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২৩ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

২৭ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে






deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৬৬ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে