নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

দেবহাটায় চার পুরুষের বসত ভিটার জমি প্রভাবশালী রফিকুল ইসলাম বাগ এর দখলে!

দেবহাটায় চার পুরুষের বসত ভিটার জমি প্রভাবশালী রফিকুল ইসলাম বাগ এর দখলে!





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা দেবহাটায় অসহায় পরিবারের চার পুরুষের বসতভিটার জমি জবরদখলে নিয়েছেন রফিকুল ইসলাম বাগ (৬০) নামের এক প্রভাবশালী। অভিযুক্ত রফিকুল ইসলাম বাগ উপজেলার সেকেন্দ্রা গ্রামের বাসিন্দা ও রাফসান গ্রুপের চেয়ারম্যান আবু হাসানের বাবা।


শনিবার (২৯ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায় অসহায় পরিবারের ৫ ভাইয়ের বসতভিটার একাংশ মাটি ভরাট দিয়ে ব্যক্তিগত প্রয়োজনে ইটের রাস্তা বানাচ্ছেন রফিকুল ইসলাম বাগ।


ভুক্তভোগীরা সেকেন্দ্রা গ্রামের মৃত কালু গাজীর ছেলে আনিস গাজী ও আব্দুর রহিম গাজী সহ অন্যান্যরা জানান, পারুলিয়া মৌজার এসএ ৪০৬ খতিয়ানের ২৯৫ ও ২৯৬ দাগে তাদের পূর্বপুরুষদের নামে রেকর্ডিয় ৭৭ শতক জমিতে নির্মিত মাটির ঘরে পরিবার পরিজন নিয়ে যুগ যুগ ধরে ৫ ভাই বসবাস করে আসছিলেন। কিন্তু তাদের ঐ পৈত্রিক জমির ওপর কু-নজর পড়েছিল প্রতিবেশি রাফসান গ্রুপের চেয়ারম্যান আবু হাসানের বাবা প্রভাবশালী রফিকুল ইসলামের। 


সর্বশেষ ভূমি জরিপকালে প্রভাবশালী রফিকুল ইসলাম জরিপকার্যে নিয়োজিত সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে গোপনে তাদের পরিবারের রেকর্ডীর ৭৭ শতক জমির মধ্যে ৩ শতক জমি রাস্তা শ্রেণি দেখিয়ে খাস খতিয়ানে অর্ন্তভূক্ত করায়, যা কোনভাবেই জানতো না অসহায় পরিবারটি।


সম্প্রতি প্রভাবশালী রফিকুল ইসলাম অনুদান স্বরূপ ঐ অসহায় পরিবারকে পাকা ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে মাটির কুড়ে ঘরটি ভেঙে ফেলতে বলেন। প্রভাবশালী রফিকুলের এমন প্রস্তাবে খুশি হয়ে অসহায় পরিবারটি পূর্বের মাটির ঘরটি ভাঙতে না ভাঙতেই ঐ জমিতে পুনরায় ঘর নির্মাণে বাঁধা হয়ে দাঁড়িয়ে প্রভাবশালী রফিকুল ইসলাম তার কুৎসিত মনোভাবের বহিঃপ্রকাশ ঘটান। এরপর থেকে ঐ পরিবারের জমির একাংশ জবরদখলে নিয়ে মাটি ভরাট দিয়ে তাতে ইটসোলিং রাস্তা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন প্রভাবশালী রফিকুল ইসলাম বাগ।


অভিযুক্ত রফিকুল ইসলাম বাগ জমি জবরদখলের ব্যাপারে বলেন, পূর্বে ৭৭ শতক জমি আনিস গাজী ও আব্দুর রহিম গাজীর পরিবারের রেকর্ডিও থাকলেও বর্তমান জরিপে ৭৪ শতক জমি রেকর্ড হয়ে বাকি ৩ শতক খাসে অর্ন্তভূক্ত হওয়ায় আমি তাতে রাস্তা নির্মাণের কাজ করছি। ভুল রেকর্ড সংশোধণে মুল মালিকপক্ষের আইনী লড়াইয়ের সুযোগ রয়েছে উল্লেখ করে সেই জমি সরকার বাদে তিনি দখল করে নেয়ার ক্ষমতা বা আইনী সুযোগ রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে কোন সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত রফিকুল ইসলাম বাগ।


পরে জমি জবরদখলের বিষয়টি ভুক্তভোগী পরিবার পারুলিয়া ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা চৌধুরী নাজমুল হোসেনকে জানালে সরকারিভাবে মাপ-জরিপের আগ পর্যন্ত ঐ জমিতে স্থাপনা নির্মাণে প্রভাবশালী রফিকুল ইসলাম বাগ কে নিষেধাজ্ঞা দেন তিনি।


এব্যাপারে পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু বলেন, ‘ব্যক্তি মালিকানার জমি ভুলঃবশত সরকারের নামে রেকর্ড হলে রেকর্ড সংশোধনে মুল মালিকপক্ষের আইনী লড়াইয়ের সুযোগ রয়েছে। কিন্তু সুযোগ বুঝে সেই জমি কোন প্রভাবশালী ব্যক্তি জবরদখলে নিতে পারেননা। একাধিকবার এব্যাপারে রফিকুল ইসলাম বাগ কে বলা হলেও তিনি কারো কথায় কর্ণপাত না করে অসহায় পরিবারটির জমির একাংশ জবরদখলে নিচ্ছেন বলে স্থানীয়দের মাধ্যমে অভিযোগ পেয়েছি। তাছাড়া যদি সেখানে কোন রাস্তা নির্মাণের প্রয়োজন পড়ে তাহলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ বা উপজেলা প্রশাসন জনস্বার্থে সেখানে রাস্তা বানাবে, আর ব্যক্তিগত প্রয়োজন মেটাতে তিনি তার রেকর্ডিও জমিতে রাস্তা করতে পারেন; কিন্তু কোনভাবেই গায়ের জোরে অন্যের জমি বা সরকারি জমি দখল করে তিনি রাস্তা বানাতে পারেননা।’


দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ভুক্তভোগী পরিবারটিকে রেকর্ড সংশোধনের আইনী প্রক্রিয়ায় আবেদন এবং জমি জবরদখলের ব্যাপারে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়ে বলেন, রেকর্ডিও জমি খাস খতিয়ানে অর্ন্তভুক্ত হলে তা পূর্বের মালিকপক্ষ এবং সরকারের মধ্যে আইনগতভাবে সমাধানের সুযোগ থাকে। কিন্তু কোন তৃতীয়পক্ষ সেই জমি জবরদখলে নেয়ার সুযোগ নেই বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।


Tag
আরও খবর