নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

দেবহাটায় ডাকাত দলের লুটকৃত দোনলা বন্দুক উদ্ধার

দেবহাটায় ডাকাত দলের লুটকৃত দোনলা বন্দুক উদ্ধার


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও দেবহাটা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষের বাড়ি থেকে সংঘবদ্ধ ডাকাত দলের লুটকৃত আগ্নেয়াস্ত্র (দোনলা বন্দুক) টি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষের বাড়ির প্রাচীরের ভিতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ।


গভীর রাতে ডাকাতদলের সদস্যরা সুযোগ বুঝে লুটকৃত আগ্নেয়াস্ত্রটি সুভাষ ঘোষের বাড়ির বাইরে থেকে প্রাচীরের মধ্যে ছুড়ে ফেলে দিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও রাতভর পুলিশি পাহারা ও গোয়েন্দা নজরদারির বেড়া টপকে কিভাবে আগ্নেয়াস্ত্রটি সেখানে ফেলে যাওয়া হয়েছে তা নিয়েও সন্দিহান আইন-শৃঙ্খলা বাহিনী।


দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন লুট হওয়া আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের কথা স্বীকার করলেও ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত থাকায় এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে এরচেয়ে বেশি তথ্য গণমাধ্যমে প্রকাশে অপারগতা প্রকাশ করেন।


উল্লেখ্য, শুক্রবার গভীররাতে ৫/৭ জনের সংঘবদ্ধ একদল ডাকাত সুভাষ ঘোষের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা, একটি মোটর সাইকেল, কয়েকটি মোবাইল ফোন ও অন্যান্য মুল্যবান সম্পদের পাশাপাশি সুভাষ ঘোষের লাইসেন্সকৃত বেলজিয়ামের তৈরী দোনলা বন্দুকটি লুট করে পালিয়ে যায়।


এঘটনায় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ বাদি হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করলে সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেপ্তারে অভিযান অব্যহত রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এমনকি শুক্রবার দিবাগত রাতেও সুভাষ ঘোষের বাড়িতে পুলিশি পাহারা ও গোয়েন্দা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছিল। তা স্বত্ত্বেও ডাকাত দলের অস্ত্র ফেলে যাওয়ার ঘটনা রীতিমতো দুঃসাহসিক এবং উদ্বেগ ও ভীতিকর বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।


Tag
আরও খবর