বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ভারতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-06-2024 05:08:39 am

ভারতের কর্ণাটকের পুনে-ব্যাঙ্গালোর হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকেই। যাত্রীবোঝাই একটি মিনিবাস হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।


শুক্রবার (২৮ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার ভোর পৌনে ৪টায় দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যটির হাভেরি জেলার গুন্ডেনাহাল্লি ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ১৭ জন যাত্রী ওই মিনি বাসে করে ভ্রমণ করছিলেন।


নিহতরা শিবমোগার বাসিন্দা এবং তীর্থযাত্রার জন্য তারা বেলাগাভি জেলায় গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে।


আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার কারণ জানা না গেলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে, মিনি বাসের চালক গাড়ি চালানো অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিলেন।

আরও খবর

6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ৫৪ মিনিট আগে