তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

চরকিতে ‘শুক্লপক্ষ’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2022 01:19:05 pm

ফাইল ছবি


বিনোদন ডেস্ক :



চরকিতে আগামীকাল মুক্তি পাচ্ছে ভিকি জায়েদ পরিচালিত অরজিনাল সিনেমা ‘শুক্লপক্ষ’। রাত ৮টায় এটি মুক্তি পাবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খাইরুল বাশার, সুনেরাহ বিনতে কামাল, জিয়াউল রোশান। এতে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, শরীফ সিরাজ, আব্দুল্লাহ সেন্টু প্রমুখ।


গল্পে দেখা যাবে, একই বিশ্ববিদ্যালয় থেকে পর পর তিনজন মেয়ে নিখোঁজ হয়েছে। কেউ একজন টার্গেট করছে তরুণীদের। মঞ্জুর ধারণা, তার পছন্দের মানুষ লাবণীও হতে পারে অপহরণের শিকার।


কিন্তু শুধু ধারণার ওপর ভর করে মঞ্জু কী করে বাঁচাতে পারবে লাবণীকে, এভাবে এগিয়ে যায় গল্প। এই ওয়েবফিল্মে রয়েছে তিনটি গান। এর মধ্যে রয়েছে ইমরান-কনা ও সদ্য খান-অবন্তী সিঁথির দ্বৈত দুটি গান। অন্য গানটি গেয়েছেন অজয় রায়। 


অভিনেতা খাইরুল বাসার বলেন, ‘আমি ‘শুক্লপক্ষ’ দেখার জন্য উদগ্রীব হয়ে আছি। হিংসা, প্রেম, অসহায়ত্ব , মমতা বা বর্বরতার এক দারুণ দ্বান্দ্বিক উপস্থাপন আছে এই গল্পে। আমার ধারণা, দর্শকরা গল্পের প্রতি পৃষ্ঠায় বিস্মিত হবেন। দর্শক টুইস্টের ঘোরপ্যাঁচে জড়িয়ে যাওয়ার অপেক্ষা করুক। আশা করছি, তারা হতাশ হবেন না।’


অভিনেত্রী সুনেরাহ বলেন, ‘এখানে আমাকে অনেকগুলো লুকে দেখা যাবে। যেটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। সেই সঙ্গে আমরা এক দিন জঙ্গলে শ্যুট করেছিলাম। সেখানে খুবই ভয়াবহ অবস্থার মধ্যে ছিলাম। আমার সারা শরীরে পোকার আক্রমণে পুরো নাজেহাল অবস্থা ছিল।’


তিনি আরও বলেন ,‘সবকিছু অনেক কষ্টে সামলে নিয়ে কাজটি করেছি। শুধু এটুকু বলতে পারি, দর্শকরা ট্রেইলার দেখে যা ধারণা করছেন তা মুহূর্তেই পাল্টে যাবে, এক কথায় কাজটি সবার কাছে ভালো লাগবে।’


এদিকে সিনে অভিনেতা জিয়াউল রোশানেরও এটা প্রথম ওয়েবফিল্ম।


তিনি বলেন, ‘আমার করা এইটাই প্রথম ওয়েবফিল্ম, যেটা মুক্তি পেতে যাচ্ছে চরকিতে। ভিকির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অন্যরকমের। দর্শকরা ভিকির কাজ দেখার জন্য অপেক্ষা করে। সেই সঙ্গে ফিল্মে আমার চরিত্রটা ফুটিয়ে তুলতে তিনি অনেক সাহায্য করেছেন।

আরও খবর

6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৮ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে






6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে