প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত গোয়ালন্দে পারিবারিক কলহে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ আদমদীঘিতে পুলিশের অভিযানে নারীসহ তিনজন গ্রেপ্তার বানিয়াচংয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

ঢাকায় ট্রেনে কাটা পড়ে সাতক্ষীরার মাহমুদুল নিহত

ঢাকায় ট্রেনে কাটা পড়ে সাতক্ষীরার মাহমুদুল নিহত





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

মাত্র দুই মাস তিনদিন আগে সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার নূরুল আমিন দিপুর একমাত্র মেয়ে সাদিয়া সুলতানার বিয়ে হয় ইটাগাছা বাঙালের মোড় এলাকার শাহ আলমের মেজ ছেলে মাহমুদুল হাসানের। মাত্র ৯ দিন আগে ১৫ জুন সাদিয়া সুলতানা বধুবেসে এসেছিলেন স্বামীর বাড়িতে। হাতে তাঁর মেহেদির রং শুকাতে না শুকাতেই দুর্ঘটনায় প্রাণ গেল সাদিয়ার স্বামীর। স্বামী চাকরি করতেন রাজধানী ঢাকার কুড়িল এলাকায় একটি প্রাইভেট কোম্পানিতে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে মাহমুদুল হাসান (৩০) ট্রেনের ধাক্কায় মারা গেছে। রবিবার ২৩ জুন সকাল এগারোটায় সংবাদ আসে মাহমুদুল মারা গেছে এমন খবরে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। 


এদিকে ঢাকা রেলওয়ে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া জানান, রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় পৃথক দুর্ঘটনায় মাহমুদুল হাসান (৩০) ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।


ঢাকা থেকে মাহমুদুলের মরদেহ রাত দশটা দশ মিনিটে লাশবাহী গাড়ি তার বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিধায়ক দৃশ্য সৃষ্টি হয়। তার জানাজার নামাজ রাত সাড়ে দশটায় বাঙ্গালের মোড় মাদ্রাসা মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কামালনগর গোরস্থানে দাফন করা হয়।


Tag
আরও খবর