নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সোনা পাচার মামলায় দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলফা কারাগারে

সোনা পাচার মামলায় দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলফা কারাগারে





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা (৫২) কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৩ জুন) খুলনা দায়রা জজ আদালতের মহামান্য বিচারক এ আদেশ দেন। এসময় আলফা’র ছোটভাই পারুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলিম (৩৮) কেও একইসাথে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।


তথ্যমতে, গত ২০ এপ্রিল খুলনা জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস স্বর্ণের বার সহ শাঁখরা কোমরপুর গ্রামের আলম গাজির ছেলে মাসুম বিল্লাহ (২৮) কে গ্রেপ্তার করে লবনচোরা থানা পুলিশ। এঘটনায় ধৃত মাসুম বিল্লাহ সহ দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, তার ছোট ভাই ইউপি সদস্য আব্দুল আলিম ও শ্যালক আসাদুজ্জামান মিলনকে পলাতক আসামী করে মামলা (নং-১২) দায়ের করে লবনচোরা থানা পুলিশ।


এঘটনার একদিন পর মাহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন থেকে ৮ সপ্তাহের অর্ন্তবর্তীকালিন জামিন পেয়েছিলেন আলফা সহ অন্যান্য আসামীরা।


মামলাটির তদন্তকারি অফিসার লবনচোরা থানার সাব ইন্সপেক্টর প্রদীপ বৈদ্য জানান, রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন আল ফেরদাউস আলফা ও তার ভাই আব্দুল আলিম।


রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের শুনানী শেষে আল ফেরদাউস আলফা ও আব্দুল আলিমের জামিন আবেদন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন মহামান্য বিচারক। পরে আল ফেরদাউস আলফা ও আব্দুল আলিমকে কারাকারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন মামলার তদন্তকারি অফিসার প্রদীপ বৈদ্য।


Tag
আরও খবর