'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

জুনের ২১ দিনে রেমিট্যান্স এসেছে ২২৩৯৮ কোটি টাকা

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-06-2024 01:14:43 pm

২০২৩-২৪ অর্থবছরের শেষ মাস জুনের ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২২ হাজার ৩৯৮ কোটি টাকা (প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে)। অর্থাৎ প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ১২ লাখ ডলার। ২৩ জুন আজ ( রোববার ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪৪ কোটি ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ২৪ লাখ ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।


ঈদের আগে দুই সপ্তাহে প্রতিদিন রেমিট্যান্স এসেছিল ১১ কোটি ৭৬ লাখ ২৪ হাজার ২৮৫ মার্কিন ডলার। ঈদের পর ২১ জুন পর্যন্ত প্রতিদিনের রেমিট্যান্স কমে দাঁড়িয়েছে ৯ কোটি ১১ লাখ ৬০ লাখ ৪৭৬ ডলারে।


ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১১৭ টাকা করার সঙ্গে সঙ্গে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়তে থাকে। জুন মাসে দুই সপ্তাহে প্রতিদিন রেমিট্যান্স আসার পরিমাণ এ যাবৎ কালের সর্বোচ্চ পর্যায়ে উঠে। কিন্তু ঈদের সপ্তাহে এই ধারা কিছুটা কমে আসে।


এর আগে, মে মাসে প্রতিদিন রেমিট্যান্স এসেছিল ৭ কোটি ৫১ লাখ ২৯ হাজার ৩৩৩ ডলার। আর আগের বছর ২০২৩ সালের জুন মাসে প্রতিদিন রেমিট্যান্স এসেছিল ৭ কোটি ৩৩ লাখ ২ হাজার ৬৬৬ মার্কিন ডলার। এ হিসাবে জুন মাসে রেমিট্যান্স প্রবাহ এখনো ইতিবাচক।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। পাশপাশি বাড়তি প্রণোদনা পাওয়ায় বৈধ পথে বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এছাড়া ডলার রেটও প্রভাব ফেলছে প্রবাসী আয়ে। এ ধারা অব্যাহত থাকলে জুনের শেষে বিপুল পরিমাণ রেমিট্যান্স আসার সম্ভাবনা রয়েছে।

আরও খবর







6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩৪ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে