শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

ডোবায় মিললো যুবকের লাশ

যুবকের লাশ








সেনবাগে ডোবায় মিলল অজ্ঞাত যুবকের  লাশ



 


নোয়াখালী জেলার  সেনবাগে ডোবা থেকে এক যুবকরে (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ তার নাম ঠিকানা জানাতে পারেনি।


বৃহস্পতিবার (২০ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের বালিয়াকান্দি ডিগ্রি কলেজের পার্শ্ববর্তী একটি ডোবা মৎস্য চাষ করার জন্য লিজ নেয় স্থানীয় কিছু যুবক। সকাল ১০টার দিকে ওই ডোবার কচুরিপানা পরিষ্কার করতে যায় কয়েকজন শ্রমিক। তখন বাদশা নামে এক শ্রমিক লাশটি কচুরিপানার নিচে দেখে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি পুরো পচে গেছে বলেও জানান স্থানীয়রা।


সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, উদ্ধার হওয়া লাশের বয়স আনুমানিক ২৫ বছর। ধারণা করা হচ্ছে লাশটি ২-৩ মাস আগের হবে। তবে এখন পর্যন্ত লাশটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর