অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

আওয়ামী লীগের মাধ্যমেই দেশের সব অর্জন: কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-06-2024 07:27:54 am

দেশের যা কিছু মহৎ অর্জন, তা কেবল আওয়ামী লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


বৃহস্পতিবার (২০ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথ সভায় এ কথা বলেন তিনি।


ওবায়দুল কাদের বলেন, গৌরবোজ্জ্বল ইতিহাস পেরিয়ে এসেছে এ দল৷ সব বাধা-বিঘ্ন উপেক্ষা করেই প্রতিষ্ঠা করেছে গণ মানুষের অধিকার। দেশের যা কিছু মহৎ অর্জন, তা কেবল আওয়ামী লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে৷


তিনি আরও বলেন, শেখ হাসিনার আপোষহীন নেতৃত্বের মাধ্যমে সবকিছু অর্জিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যার সুদক্ষ নেতৃত্বে মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।


সিলেটে ভয়াবহ বন্যার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্ভোগে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ৷ পানিবন্দি মানুষের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আর সিলেটের জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানানো হয়েছে দলের উচ্চপর্যায় থেকে৷


এ সময় দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উপলক্ষ্যে নানা কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।


তিনি আরও বলেন, দিনটি উপলক্ষ্যে ‌র‍্যালি করবে আওয়ামী লীগ৷ দেশব্যাপী তৃণমূল পর্যায় পর্যন্ত উদ্‌যাপন করা হবে বিশেষ এ প্লাটিনাম জয়ন্তী৷ শুক্রবার (২১ জুন) দুপুর ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি শুরু হবে, যা ৩২ নম্বরে গিয়ে শেষ হবে৷ ২২ জুন রবীন্দ্র সরোবরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার (২৩ জুন) সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ হবে দুপুর আড়াই টায়৷ এদিনটি উপলক্ষ্যে সারা দেশে গাছ লাগানোর জন্য 'সবুজ ধরিত্রী' অভিযান পরিচালনা করা হবে দলীয়ভাবে৷ সোমবার ২৪ জুন সন্ধ্যায় হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে৷ আয়োজন আছে রোজ গার্ডেনেও৷ আবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ২৮ জুন হবে সাইকেল র‍্যালি৷

আরও খবর