বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজদের বিচার করেছে, বিএনপি করেনি : হানিফ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-06-2024 08:46:21 am

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। কিন্তু বিএনপির সময়ে তারা এটা করেনি। হাওয়া ভবন ছিল দুর্নীতির স্বর্গরাজ্য। ক্ষমতায় থাকতে খালেদা জিয়া কালো টাকা সাদা করেছিল, এখন তারা আবার এটার বিরোধিতা করছে। যে দলের শীর্ষ নেতারা দুর্নীতির দায়ে অভিযুক্ত, তাদের মুখে দুর্নীতির কথা মানায় না।


আজ বুধবার (১৯ জুন) দুপুর ১২ টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নব-নির্বাচিত কমিটির সাথে মতবিনিময় করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।


হানিফ বলেন, আওয়ামী লীগ সরকার বিদেশিদের জন্য নয়, দেশের জন্য দেশের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে কাজ করছে। ক্ষমতায় থাকতে দুর্নীতি, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড করে বর্তমানে জনবিচ্ছিন্ন বিএনপি, এখন অযৌক্তিক কথাবার্তা বলছে।


হানিফ আরো বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক মর্যাদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকালে তা প্রমাণিত হয়েছে।


বিএনপির নতুন নেতাদের কাছে অতীতের মতো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করে দেশের উন্নয়নে গঠনমূলক কর্মকাণ্ড প্রত্যাশা করছে জাতি বলে উল্লেখ করেন হানিফ।


এসময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নব-নির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর