ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

কুষ্টিয়ায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ জন নৌকা ও ১ জন স্বতন্ত্র প্রার্থীর বিজয়

কুষ্টিয়া খোকসা উপজেলার উপনির্বাচন ও চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২রা নভেম্বর বুধবার সকাল থেকে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। খোকসায় ৬৬৭৮ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী মো. বাবুল আক্তার বেসরকারিভাবে খোকসা উপজেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


কুষ্টিয়ার খোকসা উপজেলা উপ নির্বাচনে নৌকা প্রতীকে মো. বাবুল আক্তার ২৬৫৯৬ টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেন খোকন ঘোড়া প্রতীকে ১৯৯১৮টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও আরেক স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মো. শহিদুল ইসলাম ১০১৮ টি ভোট পেয়েছেন।

অন্যদিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন পরিষদের প্রফেসর মহাঃ শাহজাহান আলী বিশ্বাস নৌকা প্রতিক নিয়ে ৪১৮৬ ভোট পেয়ে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কা নিয়ে সামসুল হক সামো পেয়েছেন ৩১৭১ ভোট।


কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আনিছুর রহমান (ঝন্টু) চশমা প্রতিক নিয়ে ৬১৭৯ ভোট পেয়েছেন তার নিকটতম নৌকা প্রতিক একরামুল হক পেয়েছেন ৪৯৫৩ ভোট। তিনি মোট ১২২৬ ভোটে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন ।


এছাড়াও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিথলিয়া ইউনিয়ন পরিষদে এনামুল হক বাবলু নৌকা প্রতীকে ৫২২৩ এবং ধুবইল ইউনিয়নে মাহবুব রহমান মামুন নৌকা প্রতীকে ৫৫৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

Tag
আরও খবর