ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

প্রধান শিক্ষক আবুজার গাফ্ফারীর ঘোড়ার গাড়ি করে বিদায়ী সংবর্ধনা


দীর্ঘ ৩০ বছর ৪ মাস একই বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসরে গেছেন সাতক্ষীরা কালিগঞ্জের তারালী ইউনিয়নের ৮০ নং তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুজার গাফ্ফারী (৫৯)। ১৯৯৪ সালের ২রা ফেব্রুয়ারী তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি।




২০২৪ সালের ৩০ মে ছিল তার শেষ কর্মদিবস। দীর্ঘ এ সময়ে প্রধান শিক্ষক আবুজার গাফ্ফারীর আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনসহ সকল ক্ষেত্রে ব্যাপক সুনাম অর্জন করে। আর সে কারণে গুণী ওই শিক্ষকের অবসরজনিত বিদায়ের দিনটাকে স্মরণীয় করতে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের। ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে বাড়ি থেকে এনে নাম স্বর্ণাক্ষরে লেখা ক্রেস্ট ও হরেকরকম উপহার সামগ্রী প্রদান শেষে আবারও ঘোড়ার গাড়িতে পৌঁছে দেয়া হয় বাড়িতে।




শনিবার (১৫ জুন) বেলা ১১ টায় তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসএমসির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।




প্রাক্তন শিক্ষার্থী পবিত্র স্বর্ণকার ও সেলিম আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, ফারজানা শওকাত আফি, তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, স্থানীয় ইউপি সদস্য প্রসাদ কুমার সরকার প্রমুখ।




অনুষ্ঠানে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, নলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি এসএম গোলাম রহমান, বিশ^বরেণ্য ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের পিতা আবুল কাশেম গাজী, বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তফা কামাল লাচ্চু, প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম, খুলনা বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাধন স্বর্ণকারসহ প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সূধীবৃন্দ প্রধান শিক্ষক আবুজার গাফ্ফারীর কর্মময় জীবন সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।


কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তারালী ইউপি সদস্য সাংবাদিক এনামুল হক এনাম, কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন, বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বৈদ্যসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এসএমসির সদস্যবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও খবর