প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত গোয়ালন্দে পারিবারিক কলহে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ আদমদীঘিতে পুলিশের অভিযানে নারীসহ তিনজন গ্রেপ্তার বানিয়াচংয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

গাবুরায় গ্রামবাসীর উদ্যোগে কাঠের ব্রিজ নির্মাণ

গাবুরায় গ্রামবাসীর উদ্যোগে কাঠের ব্রিজ নির্মাণ



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে বর্ষায় পানিবন্দী প্রায় শতাধিক পরিবার। বর্ষার মৌসুম শুরু হলেই পড়েন ভোগান্তিতে। প্রতিবছর বর্ষার মৌসুমে বন্যার পানিতে ডুবে থাকে এলাকাটি, পানি নিষ্কাশনের জন্য নেই নির্দিষ্ট কোনো ড্রেন বা কালর্ভাট। বর্ষার মৌসুমে এলাকাটির প্রায় ১৫০ ফুট রাস্তা প্রতি বছর পানির নিচে ডুবে থাকে, কিন্তু সংস্কার করা হয় না রাস্তাটি। তাই এলাকাবাসী নিজ উদ্যোগে প্রায় ৪০ হাজার টাকা খরচ করে তৈরি করেছে কাঠের ব্রিজটি।


স্থানীয়রা জানান, রাস্তাটি পানিতে ডুবে থাকায় মুসল্লীদের মসজিদে নামাজ পড়তে যাওয়া, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, রোগীদের চিকিৎসার জন্য যাওয়া, ব্যবসায়ীদের ব্যবসা কেন্দ্রে যাওয়াসহ সকল দিক দিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। জনপ্রতিনিধিরা দেখেও না দেখার ভানে থাকেন সব সময়। সংস্কারের অনুরোধ জানালেও সংস্কার হয় না রাস্তাটি। সেকারণে নিজেদের উদ্যোগেই তৈরি করেছেন ব্রিজটি।


গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ব্রিজটি তৈরীর পর বিষয়টি শুনেছি। ৯নং সোরা এলাকাবাসী নিজ উদ্যোগে ব্রিজটি করছে। তাদের ধন্যবাদ জানাচ্ছি। আগামীদিনে যে কোন উদ্যোগে আমাকে পাশে পাবে।


Tag
আরও খবর