মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরা বাটকেখালী মেহেদী হাসান গলায় ওড়না দিয়ে আত্মহত্যা

সাতক্ষীরা বাটকেখালী মেহেদী হাসান গলায় ওড়না দিয়ে আত্মহত্যা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা শহরের বাটকেখালী গ্রামের জাহিদুল ইসলামের একমাত্র ছেলে মেহেদী হাসান খোকা (১৭) নামের এক তরুণ গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোর ৫ টার দিকে নিহতের বাসগৃহে এ ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুলের ছেলে খোকা কারিমা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। পড়াশুনার সুবাদে একই ক্লাসের ছাত্রী রুমকির সাথে খোকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বকচরা গ্রামের মেয়ে রুমকি ঐ স্কুলের প্রধান শিক্ষকের নাতনী বলে জানা গেছে। ঘটনার দিন রাতে খোকা মেয়ের সাথে মোবাইলে চ্যাটিং করে প্রায় রাত ৩ টা পর্যন্ত। এরপর ভোরের দিকে খোকা নামের ঐ তরুণ একটি ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। প্রাথমিকভাবে জানা গেছে ঐ ওড়নাটি ছিল মেয়ে রুমকির ব্যবহৃত ওড়না যেটি সঠিক তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


সকালে ঘরের আড়া থেকে পরিবারের লোকজনে লাশ নামানোর পর ভীড় জমে তা দেখতে। তারপর শুরু হয় মৃত্যু কারণ ও গুঞ্জণ। এদিকে খোকার আত্মহত্যা নিয়ে আরো গুঞ্জন ওঠে, তার পিতা মাদকাসক্ত জাহিদুলের দ্বিতীয় বিয়ের কারণে খোকার মায়ের সাথে দিনরাত ঝগড়া ও মারধোরের ঘটনা ঘটে। নিহত খোকার মাকে প্রায়ই বেধড়ক মারে তার পিতা। পরিবারের এ অবস্থার মধ্যে খোকাও হয়ে ওঠে কিছুটা নেশাগ্রস্থ কিশোর ও বখাটে। পিতার এসব কাণ্ডে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলেও অনেকের ধারনা।


তবে সর্বশেষ দুপুর ২ টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তরুণের লাশ নিয়ে মর্গে পাঠায় সাথে ব্যবহৃত ফোন ও ওড়নাটি উদ্ধার করে নিয়ে গেছে বলে জানা যায়।


Tag
আরও খবর