গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

আজ রৌমারী ও চিলমারী উপজেলা পরিষদের উপনির্বাচন



আজ বুধবার (২ নভেম্বর) কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। 


রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নের ৬৯টি কেন্দ্রে ও চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নের ৪৫টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 


মঙ্গলবার (১ নভেম্বর) সকাল  থেকেই নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারিরা ভোট গ্রহণের সকল সরঞ্জমাদি নিয়ে স্ব-স্ব কেন্দ্রে যান।


রৌমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এমদাদুল হক জানান, রৌমারী উপনির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম (নৌকা প্রতিক), আওয়ামীলীগের বিদ্রোহীপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শহিদুল ইসলাম শালু (কাপ পিরিচ), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম মিনু (হেলিকপ্টার), যাদুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান বঙ্গবাসী (দোয়াত কলম) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে  ইমান আলী (ঘোড়া), আলমগীর হোসেন (মোটরসাইকেল) ও মাইদুল ইসলাম (আনারস প্রতিক) নিয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 


রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৫০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ১৭৩ জন ও মহিলা ভোটার ৭৭ হাজার ৯৭৭ জন। ৬৯টি কেন্দ্রের ৪৭৮টি বুথে এই উপজেলায় প্রথমবারের মত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।


এদিকে চিলমারী উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, চিলমারী উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৫ জন প্রার্থী । এই উপজেলায় মোটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছেন মো: আসাদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন মো: জোবাইদুল ইসলাম বাদল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হেলিকপ্টার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন মো: নুর ই এলাহী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন মো: রুকুনুজ্জামান, এবং নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছেন মো: সোলায়মান আলী সরকার।


জেলা নির্বাচন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকিব জানান, নির্বাচনে ৬ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ৬টি করে র‍্যাবের টিম ও অন্যান্য বাহিনী কাজ করবে। নির্বাচান সুষ্ঠ করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 


উল্লেখ্য, চলতি বছরে ৪ জুলাই রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ও ২২ আগষ্ট চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রমের মৃত্যুতে চেয়াম্যানের পদ দুটি শূণ্য হয়।



আরও খবর