ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য পীরগাছায় ৫ ডিসেম্বর আব্দুল্লাহ আল আমিনের তাফসির মাহফিল মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ দিনাজপুরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান কুলিয়ারচরে পিকআপ-সিএনজি সংঘর্ষ আহত ৯ লাখাই থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক সহ ৯ জন গ্রেপ্তার। দিনাজপুর সদরে ৩৭ অসচ্ছল পরিবার পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ কোজাগরী লক্ষ্মীপূজা: সৌভাগ্যের আরাধনা জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই

ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা

শেরপুরের ঝিনাইগাতীতে তিনটি জবাই করা ঘোড়ার মাংস ও তিনটি জীবিত ঘোড়া জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকার ফুলহারি এলাকা থেকে এসব জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলহারি এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে আসছিল। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন সচেতন নাগরিক ওই এলাকায় তিনটি জবাই করা ঘোড়ার মাংস এবং তিনটি জীবিত ঘোড়া বাঁধা অবস্থায় দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে এর আগেই ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাংসের নমুনা ও বিভিন্ন আলামত জব্দ করে। তবে পুলিশের উপস্থিতির আগেই কারবারিরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ঘোড়ার মাংসের নমুনাসহ প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে। পুলিশ পৌঁছানোর আগেই সংশ্লিষ্টরা পালিয়ে যায়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

Tag
আরও খবর




deshchitro-6adcce89aa2b6-241026092809.webp
আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য

১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে