‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

রোমাঞ্চকর লড়াইয়ে এন্দ্রিকের শেষের গোলে জিতল ব্রাজিল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-06-2024 03:53:59 am

ম্যাচের নির্ধারিত সময় শেষে ব্রাজিল ২-১ গোলে এগিয়ে। তবে যোগ করা সময়ে মেক্সিকো সমতায় ফিরলে খেলা ড্রয়ের দিকে এগোচ্ছিল বলেই মনে হয়েছে। কিন্তু তিন মিনিট পর নাটকীয় গোলে ব্রাজিলকে জেতালেন এন্দ্রিক। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেকাওরা।


রবিবার (৯ জুন) টেক্সাসে কোপা আমেরিকার আগে দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে এই জয় পায় ব্রাজিল। ব্রাজিলের হয়ে অন্য গোল দুটি করেছেন আন্দ্রেস পাহেইরা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।


এদিন প্রীতি ম্যাচটিতে ব্রাজিল কোচ দরিভাল বেঞ্চের দলকে নিয়ে নাড়াচাড়া করেন। কেননা ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া এবং লুকাস পাকেতাদের মতো তারকাদের তিনি একাদশের বাইরে রেখে মাঠে নামেন।


তবে ব্রাজিলের শুরুটা ছিল দারুণ। প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যায় তারা। ম্যাচের ৫ মিনিটে মেক্সিকোর তিন ফুটবলারের বলয়ের ভেতর থেকে দারুণ এক পাসে আন্দ্রেস পাহেইরাকে খুঁজে নেন জিরোনার ২০ বছর বয়সী উইঙ্গার সাভিও। বল পেয়ে প্রতিপক্ষের তিনজন খেলোয়াড়কে বোকা বানিয়ে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন পাহেইরা।দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ব্যবধান ২-০ করে ব্রাজিল। মেক্সিকো অবশ্য দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি। ছোট ছোট পাসে বারবার ব্রাজিলের অ্যাটাকিং থার্ডে হুমকি তৈরি করার চেষ্টা করে তারা। যার ফলও পায় তারা। ৭৩ মিনিটে জুলিয়ান কুইনোনেসের গোলে ব্যবধান ২-১ করে উত্তর আমেরিকার দেশটি।


এরপর ব্রাজিল সমর্থকদের স্তব্ধ করে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ম্যাচে সমতা ফেরায় মেক্সিকো। গোল করেন মার্তিনেজ আয়ালা। ব্রাজিল যখন জয়বঞ্চিত হওয়ার আশঙ্কায়, তখনই জাদু দেখায় ভিনিসিয়ুস-এন্দ্রিক জুটি। ভিনিসিয়ুসের অসাধারণ এক ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন এন্দ্রিক। এই গোলই ব্রাজিলকে এনে দিয়েছে দারুণ এক জয়।


আগামী ১৩ জুন কোপা আমেরিকার প্রস্তুতিতে ব্রাজিল দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

আরও খবর