নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

দুর্নীতি প্রতিরোধ কমিটির অনূকূলে বরাদ্ধকৃত অর্থ প্রদান ও আলোচনা সভা

দুর্নীতি প্রতিরোধ কমিটির অনূকূলে বরাদ্ধকৃত অর্থ প্রদান ও আলোচনা সভা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুর্দ্ধ করার লক্ষ্যে সকল উপজেলা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অনূকূলে বরাদ্ধকৃত অর্থ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (০৪ জুন) দুপুরে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট’র লেকভিউতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরা ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে বরাদ্ধকৃত অর্থ প্রদান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।


এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আকতার, সদস্য মোঃ রেজাউল করিম, রেবেকা সুলতানা, জিএম নাজমুল আরিফ, এ্যাড. মুহাঃ মনিরুদ্দীন, কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, আশাশুনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজাদুল ইসলাম, সদস্য সুশান্ত মল্লিক, দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক চন্দ্র কান্তি মল্লিক, কলারোয়া সহ-সভাপতি লতিফা আকতার, শ্যামনগর উপজেলা কমিটির সভাপতি কৃষ্ণা নন্দ মুখার্জী, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেবনাথ, তালা উপজেলা সভাপতি অচিন্ত্য সাহা প্রমুখ।


আলোচনা সভায় জেলা কমিটির নেতৃবৃন্দের আলোচনান্তে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা ও সকল উপজেলায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুর্দ্ধ করার লক্ষ্যে র‌্যালি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা সুবিধামতো সময়ে আয়োজন করা হবে বলে জানানো হয়।


গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুর্দ্ধ করার লক্ষ্যে সকল উপজেলা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অনূকূলে বরাদ্ধকৃত অর্থ প্রদান সততা স্টোরের অনুকূলে প্রদান করা হয়। জেলা সদরে ৬৫ হাজার টাকা এবং জেলার ৬টি উপজেলায় ৩৫ হাজার টাকা করে ২ লক্ষ দশ হাজার টাকা প্রদান করা হয়।


এসময় দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা ও উপজেলা কমিটির সদস্য, শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান।

Tag
আরও খবর