শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

লোকসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে দুই বুথে পুনর্নির্বাচন আজ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 03-06-2024 03:18:58 am

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ হয়েছে গত ১ জুন। শেষ দফায় পশ্চিমবঙ্গের ৯ আসনে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর কেন্দ্রে ভোটগ্রহণ হয়। তবে শেষ দফার নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে সহিংসতা হয়েছে। কোথাও কোথাও গুলি, বোমাবাজি, বুথ জ্যাম, ভুয়া ভোটার, ছাপ্পা ভোট, বিরোধীদলের কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটে।


এসব কারণে পশ্চিমবঙ্গের বারাসাত লোকসভা কেন্দ্র ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দুই বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় ভারতের জাতীয় নির্বাচন কমিশন। আজ সোমবার এ দুই বুথে পুনর্নির্বাচন হবে।


সোমবার (৩ জুন) উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের কদম্বগাছির সর্দার পাড়ার ৬১ নম্বর বুথে ও মথুরাপুরের কাকদ্বীপের ২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন হবে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।


বারাসাতের ৬১ নম্বর বুথে ও মথুরাপুরে কাকদ্বীপের ২৬ নম্বর বুথে শেষ দফার নির্বাচনে ব্যাপকভাবে ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ করে বিজেপি।

আরও খবর