মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

আর্জেন্টিনা - ব্রাজিল : ৫ : ১

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-06-2024 03:15:27 am

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে যেখানে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। 


তবে নারী বিভাগের তুলনায় পিছিয়ে আর্জেন্টিনার পুরুষরা। অন্যদিকে পুরুষ বিভাগে স্থান না পেলেও নারী বিভাগে ৪৪তম স্থানে বাংলাদেশ।


ফুটসাল, ফুটবলেরই আরেকটি সংস্করণ। যেখানে ফুটবলের তুলনায় মাঠ ও গোলপোস্টের আকার ছোট। মূল ফুটবলের তুলনায় খেলোয়াড়ের সংখ্যাটাও থাকে কম। এক কথায়, ইনডোরে পাঁচজনের যে ফুটবল, সেটাই ফুটসাল। ইউরোপ, লাতিন আমেরিকাসহ সারা পৃথিবীব্যাপী এ খেলাটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।




ফিফার স্বীকৃতিতে ১৯৮৯ সাল থেকে নিয়মিত এর বিশ্ব আসরও বসছে। তবে এতদিন এর কোনো র‌্যাঙ্কিং ছিল না। সোমবার (৬ মে) প্রথমবার ফুটসালের র‍্যাঙ্কিং প্রকাশ করে ফিফা। ফুটসালের প্রথম র‍্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগের হিসাবটা করা হয়েছে ৪৬০০টি ফিফা ‘এ’ ম্যাচের ফলের ভিত্তিতে। ফিফার সদস্য দেশগুলোর মূল জাতীয় দল মুখোমুখি হলেই আন্তর্জাতিক ‘এ’ ম্যাচের মর্যাদা পায়।


প্রথম প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে নারী-পুরুষ উভয় বিভাগেই শীর্ষে আছে ব্রাজিল। ফুটসালে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের পর পুরুষ বিভাগের দুইয়ে অবস্থান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের। দ্বিতীয় সর্বোচ্চ দুবারের চ্যাম্পিয়ন স্পেনের অবস্থান তিনে। এশিয়ার দেশ ইরান চারে আর ২০১৬ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে পাঁচে।



ফুটসালের প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ে আছে মোট ১৩৯টি দল। এই ১৩৯ দেশের মধ্যে নেই বাংলাদেশের নাম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে মালদ্বীপ। তাদের অবস্থান ১১০ নম্বরে। নেপাল ১২১ নম্বরে আর ভারত ১৩৫ নম্বরে।


পুরুষ বিভাগে না থাকলেও নারী বিভাগে বাংলাদেশের অবস্থান ৪৪তম। নারী বিভাগে জায়গা করে নেয়া মোট ৬৯টি দেশের মধ্যে শীর্ষে আছে ব্রাজিল। দুইয়ে স্পেন, তিনে পর্তুগাল, চারে আর্জেন্টিনা আর পাঁচে কলম্বিয়া। 

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩০ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে