অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

সুন্দরবনে প্রবেশে আজ থেকে ৩ মাসের নিষেধাজ্ঞা

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 01-06-2024 05:24:09 am

© সংগৃহীত ছবি

অতি প্রবল ঘূর্ণিঝড় রেমেলের তান্ডবে লন্ডভন্ড হয়ে যাওয়া সুন্দরবনের প্রাণপ্রকৃতি ঘুরে দাঁড়াতে, বন্যপ্রাণি ও মাছের প্রজনন নিশ্চিত করতে তিনমাসের জন্য জেলে-বনজীবীসহ দেশ-বিদেশের সব পর্যটকের প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। আজ ১জুন থেকে আগামী ৩০ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা কর্যকর থাকবে।

সুন্দরবনের বন্যপ্রাণি ও মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানস (আইআরএমপি) এর সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতি বছর এই নিষেধজ্ঞা জারি করেছে বন বিভাগ। ৩৬ ঘন্টার অধিক সময় ধরে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তান্ডবে লন্ডভন্ড হয়ে যাওয়া এবার জেলেদের পাশিাপাশি বনজীবীসহ সব পর্যটকের সুন্দরবনে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। ফলে তিন মাস বন্ধ থাকবে সুন্দরবন প্রবেশের সব পাশ-পারমিট। সুন্দরবন বিভাগের পারমিট নিয়ে আগামী ১ সেপ্টেম্বর থেকে আবার জেলে-বনজীবীসহ সব ধরনের পর্যটকরা বিশ্ব ঐতিহ্য এলাকা (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) ম্যানগ্রোভ এই বনে প্রবেশ করতে পারবে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক(সিএফ) মিহির দুমার দো জানান, জুন, জুলাই ও আগস্ট মাস হচ্ছে মৎস্য প্রজননের জন্য উপযুক্ত মৌসুম। এই সময় সাধারণত সব মাছে ডিম ছাড়ে। তাই ২০১৯ সাল থেকে সুন্দরবনের বন্যপ্রাণি ও মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানস’র (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী প্রতিবছরের মতো এবছরও ১ জুলাই থেকে ৩০ সেপ্টম্বর পর্যন্ত তিনমাস মৎস্য আহরণ বন্ধ থাকবে। এছাড়াও এই সময়টি সুন্দরবনের বন্যপ্রাণিদেরও প্রজনন মৌসুম। এজন্য সুন্দরবন প্রবেশে তিনমাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে সুন্দরবনে এ তিন মাস নিরাপদে মৎস্য প্রজনন ঘটে থাকে। এবছর অতি প্রবল ঘূর্ণিঝড় রেমেলের তান্ডবে লন্ডভন্ড হয়ে যাওয়া সুন্দরবনের প্রাণপ্রকৃতি ঘুরে দাঁড়াতে জেলেদের পাশাপাশি তিনমাস বনজীবীসহ দেশ-বিদেশের পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে ঘূর্ণিঘড়ের সুন্দরবনের বন্যপ্রাণিসহ গাছপালার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।

আরও খবর