লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

টেকনাফে র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক-১

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ উলুবনিয়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ হোছাইন (২২) নামে এক যুবককে র‌্যাব-১৫ এর সদস্যরা আটক করেছে।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান,র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ উলুবনিয়া রাস্তার মাথার উত্তর পাশে গোলাম আজমের কম্পিউটারের দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নিকটে কতিপয় সন্ত্রাসী একত্রে সমবেত হয়ে অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫, কক্সবাজর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল রবিবার (৩০ অক্টোবর) রাত ৮ টার দিকে বর্ণিত স্থানে পৌঁছে হোয়াইক্যং ইউনিয়নের উত্তর পাড়া এলাকার সৈয়দ হোছেনের ছেলে মোহাম্মদ হোছাইন (২২) কে আটক করে এবং অজ্ঞাত তিনজন পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির নিকট হতে লাইসেন্সবিহীন ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। আটককৃত যুবকের কাছ থেকে লাইসেন্সবিহীন উক্ত অস্ত্র নিজ দখলে রেখে প্রচলিত আইনে অপরাধ করায় তাকে আটক করা হয়।


তিনি আরো জানান,আটককৃত ব্যক্তি ও পলাতক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর