রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

আশাশুনিতে জেলা পরিষদের পুকুরের সুপেয় পানির সোলার সিস্টেম চুরি

আশাশুনিতে জেলা পরিষদের অর্থায়নে পুকুরে সুপেয় পানির প্লান্টের সোলার সিস্টেমের মূল্যবান সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। মালামাল চুরি করেছেন কাজের সাথে জড়িত উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের ম্যাকানিক খালেক নেহেমুদ সুজন। ফলে উপজেলার বিভিন্ন স্থানে জেলা পরিষদের পুকুরের পানি সরবরাহ সিস্টেম অকেঁজো হয়ে পড়ায় মানুষ সুপেয় পানি বঞ্চিত হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আশাশুনির তত্ত্বাবধানে জেলা পরিষদ সাতক্ষীরার অর্থায়নে প্রায় ২ বছর আগে শ্রীউলায় জেলা পরিষদের পুকুর খনন, কাটা তারের বেড়া ও এলাকার মানুষের সুপেয় পানি ব্যবস্থার জন্য সোলার সিস্টেম পানির প্লান্ট করা হয়। এলাকার মানুষের মধ্যে সুপেয় পানির ব্যবস্থা হওয়ায় স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু কিছুদিন আগে ম্যাকানিক সুজন গোপনে সোলার সিস্টেমের ১টি ১২ ভোল্টের ব্যটারী, ২টি সোলার প্যানেল, ১টি পানির সুইজ, মোটর ও টিউবওয়েল খুলে চুরি করে নিয়ে আসে। এগুলো বাড়িতে নেয়ার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পুরনো বিল্ডিং এর একটি নির্জন স্থানে ব্যাটারী, প্যানেল ও সুইজ লুকিয়ে রাখে। অন্যগুলো বিক্রয় করে আত্মসাৎ করা হয়েছে। পুকুরের পাশের কেউ বিষয়টি জানতে পেরে প্রচার করলে খোজাখোজ শুরু হয়। তখন সুজন বিষয়টি ধামাচাপা দিতে মডেল প্রাথমিক বিদ্যালয়ের একজনের মাধ্যমে চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে। ফলে উপজেলার বিভিন্ন পুকুরের পানির প্লান্ট অকেঁজে হয়ে পড়েছে।
এব্যাপারে জেলা পরিষদ ডাক বাংলোর কেয়ার টেকার তরিকুল ইসলাম জানান, সুজন যে সব মালামাল নিয়ে এসেছে তা জানার পর জেলা কর্মকর্তাদের জানানো হয়। তারা সেগুলো পুনরায় যথাস্থানে লাগিয়ে অ্যাকটিভ করে দিতে বলেছেন। কিন্তু মোটর ও টিউবওয়েল না থাকায় সেটি চালু করা সম্ভব হচ্ছেনা।
এলাকাবাসী জানান, সুজন কেবল শ্রীউলাতে নয় অনেক স্থানে অপরাধমূলক কাজ করেছে। বড়দল ইউনিয়নে বুড়িয়া ও বুধহাটা ইউনিয়নের পাইথালীতে জেলা পরিষদের পুকুরের মালামাল চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাদের প্রশ্ন চুরির ঘটনার বিচার না করে চোরাই মাল দিয়ে এ্যাকটিভ করিয়ে নেওয়ার চেষ্টার কারন কি? চোরকে প্রশ্রয় দিয়ে আরো অঘটন ঘটাতে সহায়তা করার পিছনে হেতু কি? এর হেতু এলাকাবাসী জানতে চায়।
এব্যাপারে মাননীয় জেলা প্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Tag
আরও খবর