ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

তীব্র তাপদাহে পুড়ছে পাকিস্তান, তাপমাত্রা ছাড়ালো ৫২ ডিগ্রি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-05-2024 09:07:47 am

উপমহাদেশের একপ্রান্তে যখন ঘূর্ণিঝড়-ভারী বর্ষণের তাণ্ডব চলছে, সে সময় ভয়াবহ তাপপ্রবাহে রীতিমতো গলে যাচ্ছে পাকিস্তান। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। চলমান গ্রীষ্মে দেশটিতে রেকর্ড করা এটিই সর্বোচ্চ তাপমাত্রা।


আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, গতকাল সোমবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধের ঐতিহাসিক শহর মোহেঞ্জোদারোর তাপমাত্রা পৌঁছেছিল ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।


পাকিস্তানের আবহাওয়া দফতরের শীর্ষ নির্বাহী সরদার সরফরাজ রয়টার্সকে জানিয়েছেন, গতকাল মোহেঞ্জোদারোতে যে তাপাত্রা রেকর্ড করা হয়েছে, তা এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ড।


আবহাওয়াবিদ সরদার সরফরাজ বলেন, এর আগে ২০১৭ সালে বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরে সর্বোচ্চ ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি ছিল এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বে চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রা।


সরদার সরফরাজ আরও বলেন, মহেঞ্জোদারোর তাপমাত্রা দু-এক দিনের মধ্যেই কমে যেতে পারে। তবে করাচি ও সিন্ধু প্রদেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা বাড়তে পারে।


মহেঞ্জোদারো একটি ছোট শহর। গ্রীষ্মে শহরটিতে ভয়াবহ গরম দেখা যায়। তবে এ মৌসুমে তাপমাত্রা আগের বছরের রেকর্ডগুলোকে ছাড়িয়ে গেছে। তীব্র তাপপ্রবাহের কারণে শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়।


গত শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক সমন্বয়কারী রুবিনা খুরশীদ আলম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান পঞ্চম। সম্প্রতি পাকিস্তানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি ও বন্যা দেখেছি আমরা। এখন দেখছি অস্বাভাবিক তাপপ্রবাহ।


পরিবেশবিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে গত মাস থেকেই এশিয়াজুড়ে চরম তাপমাত্রা বিরাজ করছে।


মোহেঞ্জোদারোর স্থানীয় চিকিৎসক মুশতাক আহমেদ বলেন, অতি গরম আবহাওয়া থেকে বাঁচতে লোকজন খুব বেশি প্রয়োজন না থাকলে বাড়ি থেকে বের হচ্ছেন না।


পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ড ৫৪ ডিগ্রি সেলসিয়াস। ২০১৭ সালের দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। পাকিস্তানের সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ডের পাশাপাশি এটি এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বের চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।


দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের জলবায়ু বিষয়ক উপদেষ্টা রুবিনা খুরশীদ আলম রয়টার্সকে বলেছেন, জলবায়ু পরিবর্তন ও উষ্ণতাবৃদ্ধির কারণে যেসব দেশ নিয়মিত বিভিন্ন আবহাওয়াগত দুর্যোগের শিকার হচ্ছে, সেসব দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান।


সূত্র: রয়টার্স

আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৪০ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে