লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ


কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে  চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচন কমিশন এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দিয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেয়। দলীয় প্রতীক না থাকায় নাগেশ্বরী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি তার নির্বাচনী পোস্টারে মুজিব কোট পড়ে  নৌকা প্রতীক ব্যবহার করে তাকেই আওয়ামী লীগের মুল প্রার্থী হিসেবে প্রচার করছেন। এতে ভোটাররা নানান দ্বিধাদ্বন্দে পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


কাপ পিরিচ মার্কার প্রার্থী একেএম মহিবুল হক খোকন অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে সংসদ সদস্য কিংবা মন্ত্রীরা কোন ভূমিকা নিতে পারবেন না বলে আইন থাকলেও কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এ.কে.এম মোস্তাফিজুর রহমান মোস্তাক মোটরসাইলে প্রতীকের পক্ষে কাজ করছেন। সেই সাথে এমপি মোস্তাক তার পরিচিত জনদের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং নিয়োগেরও পায়তারা চালাচ্ছেন। এ অবস্থায় দেশের তৃতীয় ধাপের নির্বাচনে নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মনি করি।


আরও খবর