ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কুড়ানো সম্পদ পেলে আমাদের কী করা উচিত ?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-10-2022 03:27:15 pm

ছবি: মুফতি উসমান গণী নোমানী


◾ প্রশ্ন: রাস্তায় কুড়ানো টাকা কী করা উচিত? অনেকে এই টাকা নিজের মতো করে খরচ করে। ফকিরদের দেয়। আবার কখনো দেখছি অনেকে মসজিদে দিয়ে দেয়। আসলে এই বিষয়ে ইসলামের নির্দেশনা কী? জানালে উপকৃত হবো ইন শা আল্লাহ।


(আবদুল হামিদ, যাত্রাবাড়ী, ঢাকা )


◾ উত্তর: (সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামীনের জন্য)


ফিক্বাহশাস্ত্রের নির্ভরযোগ্য কিতাবাদি অধ্যয়নে প্রমাণিত হয়, যে সমস্ত বস্তু কুড়িয়ে পাওয়া যায় তা দুই ধরনের হয়।


√ প্রথম প্রকার কুড়ানো বস্তুটি এমন, যা সাধারণত মানুষ তালাশ করে না। স্বল্পমূল্যের অথবা সামান্য কিছু জিনিস ইত্যাদি। এটার হুকুম হলো, আশেপাশে খোঁজ নিয়ে মালিক না পেলে কাউকে সাদকা করে দিবে অথবা কুড়ানেওয়ালা নিজেই ব্যবহার করবে। যদি সে সাদকা খাওয়ার উপযোগী হয়।


√ দ্বিতীয় প্রকার কুড়ানো বস্তুটি এমন, যা সাধারণত হারিয়ে গেলে মানুষ তালাশ করে। মূল্যবান জিনিস।


তাহলে প্রথম কাজ হচ্ছে, পাওয়া বস্তুর যথাযথ যত্ন করা। যথাযথ যত্ন নেওয়ার পরও ওই বস্তুর কোনো ক্ষতি হলে এ জন্য তাকে দায়ী করা যাবে না। আর প্রাপ্ত বস্তু তার কাছে আমানত হিসেবে থাকবে।


তারপর উদ্ধারকারীর দায়িত্ব হচ্ছে প্রকৃত মালিকের কাছে কুড়ানো বস্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। পৌঁছানোর জন্য এলান বা ঘোষণা করতে হবে। আশেপাশের খোঁজ নিতে হবে ও যথাসাধ্য চেষ্টা করতে হবে বার্তা পৌঁছে দেওয়ার জন্য। হতে পারে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন, পত্রিকা কিংবা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে খোঁজ নেয়া। প্রয়োজনে মাইকিং করা। থানায় জিডি করে রাখা। অর্থাৎ ঘোষণা দেওয়ার যত মাধ্যম আছে তা অবলম্বন করা।


যথাযথ চেষ্টা করার পরেও যদি প্রকৃত মালিক ও তার ওয়ারিশদের খোঁজ না পাওয়া যায়‌ এবং যদি এতদিন অপেক্ষা করার পর এই মর্মে প্রবল ধারণা হয় যে, মালিক আর ওই হারানো বস্তুর সন্ধান করবে না,তখন ওই বস্তুকে প্রকৃত মালিকের পক্ষ থেকে কোন গরীবকে সাদকা করে দায়মুক্ত হতে হবে। 


নিজে গরীব হলে নিজেও খেতে পারবে। (নিজে যদি যাকাত সদকা খাওয়ার উপযুক্ত হয়) অনুরূপভাবে মাদ্রাসার গরিব ছাত্রদের জন্য দেওয়ার অনুমতি আছে। তবে যে কোন একজনকে নির্দিষ্টভাবে মালিক বানিয়ে দিতে হবে।কিন্তু এই সম্পদ মসজিদে দেওয়া যাবে না। এটা বৈধ হবে না।


উল্লেখ্য যে, প্রকৃত মালিকের পক্ষ হতে সাদকা করে দেওয়ার পর যদি মালিক ফেরত আসে এবং এই দানের উপর রাজি থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। অন্যথায় প্রকৃত মালিক যদি মালের দাবি করে থাকে, তাহলে কুড়িয়ে পাওয়া ব্যক্তি পুরো সম্পদের ক্ষতিপূরণ দিতে হবে। (আল্লাহ তায়ালা সবচে' বেশি ভালো জানেন)



√ তথ্যসূত্র:

(সুনানে আবু দাউদ, ১৭০৯) (মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ১৮৬৩০) (রদ্দুল মুহতার,৪/২৭৮) (ফতোয়ায়ে দারুল উলুম,১২/৪৫৫) (হেদায়া,৪/৩৪৬) (ফতোয়ায়ে হক্কানিয়া,৬/৪০৩) (ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত, ১১/১৪২-১৫০)(ইবনে হিব্বান, হাদিস : ৪৮৯৪)


 ◾ সমাধান- মুফতী উসমান গণী নোমানী

মুহাদ্দিস, জামি'আ ইসলামিয়া আরাবিয়া। বলিয়ারপুর, সাভার , ঢাকা।


প্রিয় পাঠক, আপনার দৈনন্দিন জীবনে ইসলামী বিষয়ক যত মাসলা মাসায়েল রয়েছে তা জানতে এবং সমাধানের জন্য যেকোনো প্রশ্ন করতে পারেন নিম্নোক্ত ঠিকানায়-osmangoninomani@gmail.com


আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪০ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৬ দিন ১০ মিনিট আগে