ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

নির্বাচনে৷ ভোট কারচুপির অভিযোগ

ভোট কারচুপির অভিযোগ




সেনবাগে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ 



নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটে ব্যাপক কারচুপির অভিযোগে দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী আবু জাফর টিপু'র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । 


বুধবার (২২ মে ) নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটে ব্যাপক কারচুপির অভিযোগে রাত সোয়া ৯টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম মার্কার আবু জাফর টিপু'। 

তিনি বলেন, ২১ মে সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তার যোগসাজসে আনারস মার্কার প্রার্থী সাইফুল ইসলাম দিপুকে বিজয়ী করার লক্ষ্যে কিছু বেঈমান মীর জাফর আওয়ামী লীগ নামধারী ছদ্মবেশী টাকার কাছে বিক্রি হয়ে ভোট কেন্দ্রের বুথ থেকে দোযাত কলম মার্কার এজেন্টদের বের করে দেয়। 

দোয়াত কলম মার্কার প্রার্থী আবু জাফর টিপু আরো বলেন, " আমি বিশ হাজারের বেশি ভোট পেয়েছি, আর আমার প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার প্রার্থী সাইফুল ইসলাম দিপু পেয়েছে সর্বোচ্চ তের হাজার। প্রশাসনের সকল স্তরের কর্মকর্তার যোগ সাজসে নির্বাচন কমিশন কর্তৃক ফলাফলে আনারস মার্কার প্রার্থী সাইফুল ইসলাম দিপু'র ভোট দেখানো হয়েছে ৩২হাজার ১'শ ৩২ আর আমার দোয়াত কলম মার্কায় ভোট দেখানো হয়েছে ১৪ হাজার ৭'শ ৩৪ ভোট। 

তিনি আরো বলেন, সেনবাগের কয়েকটি কেন্দ্রের কারচুপির চিত্র তুলে ধরলাম। ৪ নং কাদরা ইউনিয়নের তাহিরপুর তামিরুল মিল্লাত আলিম মাদ্রাসা কেন্দ্রের প্রাপ্ত ভোট আনারস ৩০৬ দোয়াত কলম ৪৭, নিজ সেনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ৭১৭ দোয়াত কলম ৪২, ৯নং নবীপুর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয কেন্দ্রে আনারস ৪০২ দোয়াত কলম ২২,  নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ৫৫৯ দোয়াত কলম ৩০, ১ নং ছাতারপাইয়া ইউনিয়নের সকল কেন্দ্র দখল করেছে।  পশ্চিম ছাতারপাইয়া দারুল উলুম কেন্দ্রে আনারস ৭৬৯ দোয়াত কলম ৯৪, বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ১৪৭৭ দোয়াত কলম ৩ বিষয়টি হাস্যকর। নির্বাচনের পূর্ব রাতে আমার এজেন্টদেরকে অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। যে সকল কেন্দ্রে কারচুপি করতে পারে নাই, হাতে গনা কয়েকটি কেন্দ্রের চিত্র তুলে ধরলাম - ৪ নং কাদরা ইউপির পূর্ব আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পৌরসভার সেনবাগ সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্র।  

এসময় দোয়াত কলম মার্কার প্রার্থী আবু জাফর টিপু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনার পাশের উপজেলায় ব্যাপক ভোট  কারচুপির মাধ্যমে সেনবাগের জনগণের ভোট আমানত খেয়ানত করেছে।  আওয়ামী লীগের বদনামে সেনবাগে  তৃণমূলের আওয়ামী লীগ আজ লাইফ সাপোর্টে। 

সেনবাগবাসীকে উদ্দেশ্য করে বলেন, " আমি সেনবাগের সর্বস্তরের জনগণের কাছে বিচার দিয়ে গেলাম। আমি সেনবাগের, সেনবাগ আমাদের। সেনবাগের জনগণ আমাকে ভোট দিয়েছে।  আমি সুখে দুঃখে আপনাদের পাশে আছি , আগামীতেও থাকবো ইনশাআল্লাহ "।

Tag
আরও খবর