নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

হাড়দ্দাহ বেড়িবাঁধ ভাঙন আতঙ্কে বিভিন্ন স্থানে ফাটল

হাড়দ্দাহ বেড়িবাঁধ ভাঙন আতঙ্কে বিভিন্ন স্থানে ফাটল




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা হাড়দ্দাহ বিশ্বাসপাড়া মোড় হতে বাবু গাজীর চর পর্যন্ত ইছামতী নদীর সাইড দিয়ে ওয়াপদার রাস্তার বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। এরমধ্যে ৪টি পয়েন্ট খুবই ঝুকিপূর্ণ। স্থানীয় আবুল হোসেন, আজিজ সরদার, রেজাউল ইসলাম, ইসমাইল আব্দুল, গফফার, গোলাম বারি, গোলাম মোস্তফা, আলি আশরাফ, তুহিন হোসেন, আব্দুস সালামসহ অনেকে জানান, গত আম্পানের সময় আমাদের এলাকা দিয়ে বেড়িবাধ ভেঙে এলাকায় পানি প্রবেশ করেছিলো। ক্ষতি হয়েছিলো হাড়দ্দাহ গ্রামের সকল মৎস্য ঘের ও কৃষি ফসল। পরবর্তীতে উক্ত রাস্তা সাড়ে চার ফুট উঁচু করে মাটি ভরাট করার টেন্ডার ও দেওয়া হয়। 

কিন্তু এলাকাবাসি জানেনা কি কারণে দুই এক জায়গায় কিছু বালি কিছু মাটি ফেলে কাজের পরিসমাপ্তি ঘটায়, যা অতি নগন্য, আবার ও ঘুর্ণিঝড় রেমাল আসার খবরে এলাকাবাসি আতংকে দিনাতিপাত করছে। ইছামতিতে ৫ থেকে ৭ ফুট পানি বৃদ্ধি পেলেই আবারও হাড়দ্দাহের বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে সাতক্ষীরার নিম্নাঞ্চল। ঝুকিপূর্ণ পয়েন্ট হলো, হাড়দ্দাহ বিশ্বাসপাড়ার মোড় হতে বারির বাড়ি পর্যন্ত, জাহিদ এর বাড়ি হতে মোহরের বাড়ি পর্যন্ত, জালাল এর বাড়ি হতে বাবু গাজীর চর পর্যন্ত। এলাকাবাসি দ্রুত ভাঙন কবলিত স্থানে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা ও ঝুকিপূর্ণ স্থানে উঁচু করে মাটি ভরাট করে প্রতিরোধ করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আশু কামনা করেন।


Tag
আরও খবর