মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন নামে মাদ্রাসার ছাত্র নিহত

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন নামে মাদ্রাসার ছাত্র নিহত



 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১২) নামে মাদ্রাসার এক ছাত্র নিহত হয়েছে।

বুধবার (২২মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পুরাতন বাজারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন মৌতলা গ্রামের শেখ শাহাজান ইসলামের ছেলে ও মথুরেশপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত আব্দুল কাদের মোড়ল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।


নিহতের পিতা শাহাজান ইসলাম জানান, তার ছেলে বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে আসে। বাড়িতে সোলারের একটি ফ্যান মেরামতের সময় ফ্যানের চার্জার বিদ্যুতের সকেটের ভেতর দিলে চার্জারের তারে আটকে যায় ইসমাইল। এসময় তার মা বাড়ির বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। অচেতন অবস্থায় ইসমাইলকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Tag
আরও খবর