নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

তালা আশাশুনি দেবহাটায় উপজেলা চেয়ারম্যান হলেন সনৎ, মোস্তাকিম ও আলফা

তালা আশাশুনি দেবহাটায় উপজেলা চেয়ারম্যান হলেন সনৎ, মোস্তাকিম ও আলফা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে সাতক্ষীরার তালা, আশাশুনি ও দেবহাটা উপজেলায় ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা করেন স্ব-স্ব এলাকার রিটার্নিং অফিসার। এতে তালা উপজেলায় ঘোষ সনৎ কুমার, আশাশুনিতে এবিএম মোস্তাকিম ও দেবহাটায় আল ফেরদাউস আলফা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


সূত্রমতে, বেসরকারীভাবে নির্বাচিতদের মধ্যে তালা উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার কাপ পিরিচ প্রতীক নিয়ে ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা সরদার মশিয়ার রহমান পেয়েছেন ৩২ হাজার ৬৭৮ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইখতিয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোস্তারী সুলতানা পুতুল নির্বাচিত হয়েছেন।


এদিকে, আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতীক নিয়ে ৫১ হাজার ৬৬২ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। তার নিকটতম প্রতিদ্বদ্বী ঘোড়া প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ডালিম পেয়েছেন ৫০হাজার হাজার ৭০৭ ভোট । এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাহেব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা খাতুন মিলি নির্বাচিত হয়েছেন।


এদিকে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কয়েকবারের শ্রেষ্ঠ করদাতা ব্যবসায়ী আল ফেরদাউস আলফা ২৬ হাজার ৩৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৭ হাজার ১৫২ ভোট পেয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পূনরায় নির্বাচিত হয়েছেন হাবিববুর রহমান সবুজ ও জিএম স্পর্শ।


এছাড়া চেয়ারম্যান পদের প্রার্থী আবু রায়হান তিতু ঘোড়া প্রতীকে ১হাজার ২১৪ ভোট, গোলাম মোস্তফা চিংড়ি মাছ প্রতীকে ১হাজার ১৮৯ ভোট এবং রফিকুল ইসলাম আনারস প্রতীকে ২হাজার ৭১২ ভোট পেয়ে পরাজিত হন।


অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে হাবিবুর রহমান তালা প্রতীকে ৩৬ হাজার ৮৬৮ ভোট এবং বিজয় কুমার ঘোষ টিউবওয়েল প্রতীকে ১১ হাজার ৭৬১ ভোট পেয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ কলস প্রতিকে ২৬ হাজার ১৭৫ ভোট এবং আমেনা রহমান ফুটবল প্রতিকে ২১ হাজার ৬৯৬ ভোট পেয়েছেন।


এদিকে, উপজেলার ৪১টি কেন্দ্রে ১ লাখ ১১ হাজার ৫২৭ জনের মধ্যে সবমিলে ৪৫% ভোট পোল হয়। তবে ভোট কেন্দ্রে নারী ও হিন্দু ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের তৎপরতায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় প্রশাসন ও সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছেন ভোটাররা। ভোট গণনা শেষে দেবহাটা উপজেলা পরিষদের সভাকক্ষে খোলা কন্ট্রোল রুমে ফলাফল ঘোষণা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুজ্জামান।


এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মাসরুবা ফেরদৌস, সহকারী কমিশনার (ভ‚মি) দীপা রানী সরকার, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা নির্বাচন অফিসার কাজী মাহমুদ হোসেন, উপজেলা প্রকল্প অফিসার শফিউল বশার, উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী প্রমুখ। এদিকে নির্বাচিত প্রার্থীদের জয়ের খবর পেয়ে আনন্দ মিছিল বের করে।


Tag
আরও খবর