নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানকে গণ-সংবর্ধনা প্রদান

প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানকে গণ-সংবর্ধনা প্রদান




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ সহ ৩য় বারের মতো, উপজেলা ও জেলাতে মাধ্যমিক পার্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানকে তার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে গণ-সংবর্ধনা, সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২১ মে) সকাল ১১ টায় বিদ্যালয়ের শেখ জহরুল হক অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সদ্য বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলতা আহসানিয়া রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ। বিদ্যালয়ের সহকারী  শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সার্বিক সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুই বাংলার বিশিষ্ট সাহিত্যিক কালিগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান গাজী আজিজুর রহমান, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওবায়দুর রহমান ,কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু ,কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন , বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম মোঃ কুতুব উদ্দিন। 


এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ উল্লাহ বাচ্চু, সাতক্ষীরার সকালের কালিগঞ্জ  প্রতিনিধি ফজলুল হক, বিদ্যালয়ের দাতা সদস্য শেখ রফিকুল ইসলাম, বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা লফনাজ পারভিন, সিনিয়র শিক্ষক রবিন চন্দ্র লস্কর সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও  সুধীজন। 


বক্তরা গাজী মিজানুর রহমানের ২০২২, ২০২৩  ও ২০২৪  সালে ধারবাহিক ভাবে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে তার কর্মময় জীবনের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

Tag
আরও খবর