গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

লিভারপুলের নতুন কোচ স্লট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-05-2024 06:47:05 am

লিভারপুলের কোচ হিসেবে ক্লপের স্থলাভিষিক্ত হয়েছেন ডাচ কোচআর্নে স্লট।


২১ মে, সোমবার এক বিবৃতিতে স্লটকে নিয়োগের খবরটি জানায় লিভারপুল৷ চুক্তি হয়েছে তিন বছরের। অ্যানফিল্ডের ক্লাবটির ১৩১ ইতিহাসের ২১তম স্থায়ী কোচ হয়েছেন স্লট।


গত রবিবার প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে লিভারপুলে নয় বছরের অধ্যায়ের ইতি ঘটে ক্লপের। তার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করল ক্লাবটি।


ক্লপ ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর লিভারপুলের প্রথমে চোখ ছিল লেভারকুসেন কোচ জাবি আলোনসোর দিকে৷ তবে তিনি জার্মান ক্লাবটিতে থেকে যাওয়ার পর স্লটই হয়ে যান প্রথম পছন্দ।


এতদিন পর্যন্ত ডাচ ক্লাব ফেইনুর্ডের দায়িত্বে থাকা স্লটের চুক্তিতে কোনো রিলিজ ক্লজ ছিল না। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১১ মিলিয়ন ক্ষতিপূরণ দিয়ে অভিজ্ঞ এই কোচকে চুক্তিবদ্ধ করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।


চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় হওয়া লিভারপুলের দায়িত্ব সামলানো মোটেও সহজ হবে না স্লটের জন্য৷ প্রায় ৫০০ ম্যাচের অধ্যায়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন লিগ সহ আরও কয়েকটি শিরোপা জিতে যে একটা উঁচু মানদণ্ড নির্ধারণ করে গেছেন ক্লপ। তার উত্তরসূরি কেমন করবেন, সেটা সময়ই বলে দেবে।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

২৯ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে