নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

আশাশুনি উপজেলার এই নির্বাচন হবে সারা দেশে একটি মডেল নির্বাচন: এসপি মতিউর

আশাশুনি উপজেলার এই নির্বাচন হবে সারা দেশে একটি মডেল নির্বাচন: এসপি মতিউর
মো: আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: ভদ্রতা দেখাব সর্বোচ্চ, আইনের প্রয়োগ হবে শতভাগ। নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থীকে কোনো ধরনের বাড়তি সুযোগ নিতে দেওয়া হবে না। অবাধ-সুষ্ঠু-গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আশাশুনি উপজেলার এই নির্বাচন হবে সারা দেশে একটি মডেল নির্বাচন। সোমবার ( ২০ মে ) সকাল ১১টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনের প্রাক মুহূর্তে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত ব্রিফিং প্যারেড শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এসব কথা বলেন। মতবিনিময়কালে অন্যদের মধ্যে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর, আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ অধিকারী, ওসি (তদন্ত) মো: রফিকুল ইসলামসহ নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সঙ্গে জড়িত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সাংবাদিকের এসপি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন- আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন। চোখ-কান খোলা রেখে সাংবাদিকদের কাজ করতে হবে, কোথাও কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর আহ্বান জানান। ভোটাররা যাতে করে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে পারে সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন- ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। এমনকি ভোটকেন্দ্রের আশপাশ এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কঠোর হস্তে তা দমন করা হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী কর্তৃক চিহ্নিত ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা জমা প্রদান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এসপি বলেন- প্রার্থী কর্তৃক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা আমরা পেয়েছি এবং সে মোতাবেক ওই সমস্ত কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন মোতায়েন করা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যানদের কেন্দ্রে অবাধ প্রবেশসংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তিনি বলেন- চেয়ারম্যানরাও অপরাপর সাধারণ মানুষের মতো। শুধু তার নিজের ভোটটি দিতে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, এর বাইরে কোনো চেয়ারম্যান কোনো অবস্থায় লোকজন নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন না। চেয়ারম্যান কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সবাইকে আইন মেনে চলতে হবে। কোথাও এর ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি। মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে পাঁচজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিযোগিতা করছেন। ইতোমধ্যে ভোটগ্রহণের যাবতীয় প্রাথমিক কর্মকাণ্ড শেষ হয়েছে। এই ভোটে ৮৭ কেন্দ্রে ৬০৪টি বুথে ২ লাখ ৩৯ হাজার ২১০ জন ভোটার রয়েছেন। ভোটারদের মধ্যে ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার এবার ভোট প্রদান করবেন।
Tag
আরও খবর