নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরার তালা, আশাশুনি ও দেবহাটা উপজেলা পরিষদে লড়ছেন ৩৭ প্রার্থী

সাতক্ষীরার তালা, আশাশুনি ও দেবহাটা উপজেলা পরিষদে লড়ছেন ৩৭ প্রার্থী




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: ‌

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে আগামীকাল মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হবে সাতক্ষীরার তালা, আশাশুনি ও দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ। জেলার তিনটি উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (২০ মে) কেন্দ্রে কেন্দ্রে পৌছে দেয়া হচ্ছে ভোট গ্রহণের সরঞ্জামাদি। গতকাল রোববার (১৯ মে) প্রচার প্রচারণার শেষ দিনে চেয়ারম্যান প্রার্থীরা একাধিক করে বিশাল সমাবেশ, পথসভা ও শোডাউন দিয়ে শক্তি এবং সমর্থক প্রদর্শন করতে শেষ বারের মত চেষ্টা করেছেন।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ি তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে তালা উপজেলা পরিষদের তিনটি পদে লড়ছেন ১৫ প্রার্থী। এখানে চেয়ারম্যান পদে ৭ জান, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন। আশাশুনিতে ১৩ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জান, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং দেবহাটা উপজেলায় ৯ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২জন প্রার্থী।


তালা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার (কাপ-পিরিচ), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান (চিংড়ি মাছ), সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম (দোয়াত-কলম), জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বিশ্বজিত সাধু (হেলিকপ্টার) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার (মোটর সাইকেল), এমএ মালেক (আনারস) ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।


ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন (মাইক), সাংবাদিক মোঃ আব্দুল জব্বার (তালা চাবি), শাহ আলম টিটো (টিউবওয়েল), কাজী ইমরান হোসেন লিয়াকাত (উড়োজাহাজ), নাজমুল হুদা পলাশ (টিয়াপাখি), মোঃ বাবলুর রশিদ (চশমা) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী (কলস) ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল (ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।


তালা উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।


আশাশুনি উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এবিএম মোস্তাকিম (চিংড়ি মাছ), আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম (ঘোড়া), এ্যাডঃ শহিদুল ইসলাম পিন্টু (আনারস) ও আলহাজ্ব গাউসুল হোসেন রাজ ( দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান পদে ওয়াসিম কুমার চক্রবর্তী (টিউব ওয়েল), আল ফারুক (টিয়া পাখি), শাহেব আলী (তালা) ও আসমাউল হোসাইন (মাইক), রাশেদ সরোয়ার শেলি (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা খাতুন মিলি (কলস), সিমা সিদ্দিকী(হাঁস), মারুফা খাতুন (ফ্যান এবং মেহেরুন্নেছা (ফুটবল)।


আশাশুনি উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার ২১০ জন। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৯৭৯ জন পুরুষ, ১ লাখ ১৭ হাজার ২৩০ জন নারী ও ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।


দেবহাটা উপজেলায় চেয়ারম্যান চেয়ারম্যান পদে মুজিবর রহমান (মাটর সাইকেল), এডঃ গোলাম মোস্তফা (চিংড়ি মাছ), রফিকুল ইসলাম (আনারস), আল ফেরদাউস আলফা (হেলিকপ্টার) ও আবু রাহান তিতু (ঘোড়া) প্রতিক নিয়ে লড়ছেন।


ভাইস চেয়ারম্যান পদে হাবিবুর রহমান সবুজ (তালা) ও বিজয় ঘোষ (টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জি এম স্পর্শ (কলসি) ও আমেনা রহমান (ফুটবল) প্রতিকে লড়ছেন।


দেবহাটা উপজেলার মোট ভোটার রয়েছেন ১ লাখ ১১ হাজার ৫২৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৫৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ৫৫ হাজার ৪৭১ জন। ১ জন রয়েছেন হিজড়া সম্প্রদায়ের ভোটার।


সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুণ উর রশিদ জানান, যেহেতু এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। ফলে প্রার্থী তাদের দলীয় পরিচয় নয় নিজেদের যোগ্যতা প্রমাণে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সেহেতু সর্বাধিক জনপ্রিয় ব্যক্তিকে ভোটাররা নির্বাচিত করবেন।

Tag
আরও খবর