নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা ২০টি শিক্ষা প্রতিষ্ঠান সততা সংঘ থেকে দুই লক্ষ টাকা পেলো

সাতক্ষীরা ২০টি শিক্ষা প্রতিষ্ঠান সততা সংঘ থেকে দুই লক্ষ টাকা পেলো




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা জেলাধীন স্থানীয় অর্থায়নে গঠিত সততা স্টোরের অনুকূলে বরাদ্দ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সাতক্ষীরা ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যলয়, খুলনা ওই অনুষ্ঠানের আয়োজন করে।


বুধবার (১৫ মে) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যলয়, খুলনার উপ-পরিচালক মোঃ আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান কবীর।


জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যক্ষ রুহুল আমিন, এডঃ মুনিরুদ্দীন, সাকিবুর রহমান বাবলা, প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, কৃষ্ণবন্ধু ঘোষ, এসএম শহীদুল ইসলাম প্রমুখ।


সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে জেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের বিপরীতে দুই লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। এতে প্রত্যেক প্রতিষ্ঠান সততা সংঘের জন্য দশ হাজার টাকার অনুদান পেয়েছে।


Tag
আরও খবর